বিনোদন

আত্মহত্যা করেছেন সুশান্ত রাজপুত!

বিনোদন ডেস্ক:

ভারতীয় চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস নাও। তার বয়স হয়েছিল ৩৪ বছর।

মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মুম্বাই পুলিশ।

পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে।

তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন।

টাইমস নাওয়ের সাংবাদিক মেঘনা প্রসাদ তার টুইটার বার্তায় বলেন, সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। তার মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

এ খবর পেয়ে নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপ টুইট করে বলেন, ‘কী বলে... এটা সত্য নয়!’ গওহর খান লিখেছেন, ‘হায় হায়...কী ঘটছে?’

জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’ থেকে উঠে আসা সুশান্ত সিং রাজপুতের বলিউডে অভিষেক হয় ২০১৪ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে।

এরপর তিনি অনেক সিনেমায় অভিনয় করেন যার মধ্যে ‘পিকে’, ‘কেদারনাথ’, ‘শুধ দেশি রোমান্স’ ও মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্তকে তারকার খ্যাতি এনে দিয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা