বিনোদন

সুশান্তের শোকে ভক্তের আত্মহত্যা

বিনোদন ডেস্ক :

বলিউড চলচ্চিত্র তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু শোক সইতে না পেরে অবসাদগ্রস্থ তার এক ভক্তও আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (১৬ জুন) আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বিহারের দশম শ্রেণি পড়ুয়া ঐ স্কুল ছাত্র।

মৃত্যুর আগে একটি চিরকুট রেখে যান তিনি। যেখানে লেখা, সুশান্ত যদি চলে যেতে পারলো, তবে আমি কেন পারবো না!

এর আগে সোমবার ১৫ জুন বিকেলে মুম্বাইয়ে যখন সুশান্তের শেষকৃত্যানুষ্ঠান হচ্ছিলো, ঠিক তখনই খবর আসে, সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেছেন তার চাচাতো ভাইয়ের স্ত্রী।

সুশান্তের ওই আত্মীয়ও বিহারে থাকতেন। রোববার সুশান্তের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই নাকি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন ওই আত্মীয়।

গত রবিবার বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে তার এমন মর্মান্তিক পরিণামের জন্য বলিউডকে দায়ী করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। সুশান্তের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাদের সন্তানকে।

সুশান্তের আত্মহত্যার ঘটনাটির তদন্ত করছে মুম্বাই পুলিশ। এখন পর্যন্ত ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুশান্তের বোন, দুই ম্যানেজার, রাঁধুনি, বন্ধু ও অভিনেতা মহেশ শেট্টি এবং চাবিওয়ালাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবার ভাষ্য রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা