স্ত্রীসহ, করোনাক্রান্ত, গানবাংলার, তাপস,
বিনোদন

স্ত্রীসহ করোনাক্রান্ত গানবাংলার তাপস

বিনোদন প্রতিবেদক :

দেশের একমাত্র মিউজিক্যাল চ্যানেল গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান স্ত্রী ফারজানা মুন্নী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দেশের সংগীতাঙ্গনে তারকা দম্পতি।

করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ হওয়ার পর সংগীতশিল্পী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস গণমাধ্যমকে একথা নিশ্চিত করেন।

তিনি সবার উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দেন সোশ্যাল মিডিয়ায়। এই কঠিন সময়টি অতিক্রম করার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাপস।

তাপস বলেন, 'আমি যখন কোনো নেগেটিভ বিষয়ের মুখোমুখি হই, তখনই একটা মানুষের মুখোমুখি হই। কারণ আমি জানি, তার কাছে গেলে সব নেগেটিভিটি পজেটিভ হয়ে ধরা দেবে। তিনি হলেন আমার স্ত্রী ফারজানা মুন্নী। কারণ তার ভেতরে সবসময় একটা ইতিবাচক শক্তি কাজ করে। অথচ আজ আমরা দুজনেই পজেটিভ ফলাফল হাতে পেলাম! যে পজেটিভ আমাদের দাঁড় করিয়ে দিলো নতুন এক অন্ধকারের মুখোমুখি।'

তিনি আরো লেখেন, 'আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তার পরিকল্পনাই সেরা পরিকল্পনা! তিনিই আমাদের রক্ষা করবেন।' তারা দুজনেই মানসিকভাবে সুস্থ আছেন। নিজ বাসাতেই আছেন। মেনে চলছেন চিকিৎসক পরামর্শ।

দেশীয় চলচ্চিত্রের সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কৌশিক হোসেন তাপস একাধারে কণ্ঠশিল্পী-সংগীত পরিচালকও বটে।

এদিকে করোনা পজেটিভ ফলাফল হাতে পাওয়ার আগমুহূর্ত পর্যন্ত তাপস-মুন্নী দম্পতির নেতৃত্বে গানবাংলা পরিবার কাজ করেছে করোনাভাইরাস মহামারি প্রতিরোধে।

দুর্যোগের শুরুতে মানুষের মানসিক স্বাস্থ্য অটুট রাখতে, গান-কথায় সচেতনতা তৈরিতে দেশি-বিদেশি খ্যাতনামা শতাধিক শিল্পীর অংশগ্রহণে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অনুষ্ঠান আয়োজন করেছে গানবাংলা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা