আমির খান ও সালমান খান
বিনোদন

সালমানকে একদমই ভালো লাগে না

বিনোদন ডেস্ক: বলিউডের তিন উজ্জ্বল নক্ষত্র শাহরুখ খান, আমির খান, ও সালমান খান। গত তিন দশক ধরে বলিউড মাতিয়ে চলেছেন এই তিন তারকা। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে গেছেন তিনজনই। তিনজনের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব। আবার ক্যারিয়ার নিয়ে একে অপরের তুমুল প্রতিদ্বন্দ্বী তারা। একে অপরের বিপদে এগিয়ে আসেন প্রায়ই।

তবে সালমানকে নিয়ে একবার বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। আমির জানান, শুরুর দিকে সালমানকে খুবই রূঢ় এবং বিবেচনাহীন বলে মনে হয়েছিল তার কাছে। যদিও পরে সালমানকে নিয়ে আমিরের ধারণা বদলে যায়। হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কমেডি ফিল্ম ‘আন্দাজ আপনা আপনা’ -তে একসঙ্গে কাজ করেছিলেন সালমান ও আমির। সিনেমাটিকে বলিউড ইন্ডাস্ট্রির কালজয়ী কমেডি ফিল্ম বলে আখ্যা দিয়েছেন অনেকে। সিনেমায় প্রতিটি দৃশ্যই ছিল হাস্যরসে ভরপুর, সালমান ও আমিরের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

কিন্তু পরে আমির জানালেন, সালমানের সঙ্গে সেই ছবিতে তার কাজের অভিজ্ঞতা খুব সুখকর ছিল না। ছবি সাফল্য পেলেও তাদের মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল।

কফি উইথ করন শো তে এসে নিজের অসন্তোষের কথা জানিয়ে আমির বলেছিলেন, ‘সালমানের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা খুব খারাপ আমার। তখন তাকে আমার একদমই ভালো লাগেনি। আমার ওকে খুবই রূঢ়, অভদ্র এবং অবিবেচক মনে হয়েছিল। সালমনের সঙ্গে কাজের অভিজ্ঞতার পর ওর থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছিলাম।’

কিন্তু সময়ের সঙ্গে বলি ভাইজানের প্রতি আমিরের এই ধারণা বদলায়। ২০০২ সালে প্রথম স্ত্রী রীনা দত্তের বিবাহবিচ্ছেদের সময় মানসিক অবসাদে ভুগছিলেন আমির। তখন সালমানই তার পাশে দাঁড়ান। সাহস ও শক্তি জুগিয়েছিলেন।

সে প্রসঙ্গ টেনে ‘পিকে’ খ্যাত তারকা বলেন, আমার জীবনের খুব খারাপ সময়ে সালমান বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। আমার বিবাহবিচ্ছেদ চলছিল তখন। এভাবেই আমাদের বন্ধুত্ব শুরু। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব আরও দৃঢ় হচ্ছে।

প্রসঙ্গত, এই মুহূর্তে নিজের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত আমির। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। অপরদিকে সালমনের ঝুলিতে রয়েছে একাধিক ছবি। তবে সবথেকে বেশি উন্মাদনা রয়েছে ‘টাইগার থ্রি’ নিয়ে। আপাতত ওই ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বলি সুলতান।

গুঞ্জন রয়েছে, আমিরের ‘লাল সিং চড্ডা’ ছবিতে ক্যামিও চরিত্রে ধরা দেবেন সালমান। সেটি হলে পর্দায় সালমান-আমিরকে আবারও একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা