ছবি: প্রিয়াঙ্কা ও  নিক
বিনোদন

ডিভোর্স নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ও নিকের ডিভোর্সের খবর। আর এ নিয়ে ভক্তদের মধ্যে বেশ উদ্বেগ দেখা গেছে।

জনপ্রিয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ডিভোর্স বিতর্ক নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা।

তিনি বলেন, আমি কোনো ছবি পোস্ট করলে মানুষ সেটা জুম করে খোঁজে কোনো ভুল আছে কিনা। সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনো খবর আজকাল ছড়িয়ে পড়ে অতি দ্রুত।

স্বামী নিকের সঙ্গে তাদের সন্তান নেওয়ার বিষয়ে প্রিয়াঙ্কা জানান, তিনি আর নিক সন্তান নিতে চাই। তবে, সেটা যখন হবে তখন দেখা যাবে।

এরপর যখন তাকে প্রশ্ন করা হয়, তারা দুজনে তো খুবই ব্যস্ত থাকেন। এ অবস্থায় সন্তান নেওয়া সম্ভব হবে কী?

প্রিয়াঙ্কা উত্তরে বলেন, আমরা এতটা ব্যস্ত না। একটা বাচ্চা তাদের জীবনে এলে দুজনে কাজ করা কিছুটা কমিয়ে দেবেন। আর এ নিয়ে তাদের কারও কোনো সমস্যা নেই।

প্রিয়াঙ্কা এর আগেও জানিয়েছিলেন নিজের জন্য বাড়ি কেনা, বাচ্চা নেওয়া তার ‘টু-ডু’ লিস্টে আছে। নিউ ইয়র্কে বাড়ি তো কিনেই ফেলেছেন। এবার অপেক্ষা সন্তানের।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা