বিনোদন

সালমান খানের প্রেমিকারা অন্যের ঘরণী

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের প্রেমিকার নামের তালিকা অনেক দীর্ঘ। কিন্তু কারও সঙ্গে সংসার শুরু করেননি ভাইজান। এর মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন, সংগীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ, অভিনেত্রী সোমি আলী, ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সচিব ফারিয়া আলমের সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এই বলিউডের সুপারস্টার বিয়ে না করলেও তার প্রাক্তনদের মধ্যে কেউ কেউ এখন অন্যের বউ।

রোমানিয়ান মডেল-অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের সঙ্গে বর্তমানে সালমানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকদিন থেকেই রোমানিয়ান এই মডেল ও উপস্থাপিকা ইউলিয়ার সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও এ বিষয়টি এখনো তারা স্বীকার করেননি।

এর আগে বলিউডে ঐশ্বরিয়া-সালমানের প্রেমের খবর কারও অজানা নয়। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেট থেকে তাদের প্রেমের সূচনা। তাদের নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হয়েছে। কিন্তু এ সম্পর্ক এক সময় ভেঙে যায়। পরবর্তী সময়ে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করে সুখে সংসার করছেন ঐশ্বরিয়া রায়।

অন্যদিকে, সালমানের প্রেমিকার তালিকায় আরো একটি আলোচিত নাম সংগীতা বিজলানি। শোনা যায়, এই অভিনেত্রীর সঙ্গে বিয়ের পরিকল্পনাও করেছিলেন সালমান। শুধু তাই নয়, বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেন সালমান। পরে তাদের ব্রেকআপ হয়। এরপর ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সম্পর্কে জড়ান সংগীতা। ১৯৯৬ সালে বিয়েও করেন তারা। কিন্তু ২০১০ সালে এই দম্পতির ডিভোর্স হয়।

এছাড়া সালমানের জীবনে এসেছিলেন আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০৫ সালে ভাই সোহেল খানের প্রযোজনায় ব্যবসাসফল সিনেমা ‘ম্যায় নে পেয়ার কিউ কিয়া’-তে সালমানের বিপরীতে অভিনয় করেন ক্যাটরিনা। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও তৈরি হয়। তবে একটা সময়ে গিয়ে তাদের প্রেম ভেঙে যায়। পরবর্তী সময়ে অভিনেতা রণবীর কাপুরের প্রেমে পড়েন ক্যাটরিনা। প্রায় সাত বছর প্রেম করার পর তারা ব্রেকআপ করেন। পরে আবারো সালমান-ক্যাটরিনাকে নিয়ে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। একসঙ্গে জুটি বেঁধে সিনেমাও করেন তারা। কিন্তু অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাটরিনা। সম্প্রতি তাদের বিয়ে হয়েছে। এখন ভিকির ঘরণী ক্যাটরিনা।

অন্যদিকে, ১৯৯১ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবি দেখে সালমানের জন্য পাগল হয়ে গিয়েছিলেন সোমি আলি। সুযোগ বুঝে আত্মীয়দের সঙ্গে দেখা করার নাম নিয়ে মুম্বাইতে চলে আসতেন তিনি। নিজের পোর্টফোলিও তৈরি করে ইন্ডাস্ট্রিতে অভিনয় করার চেষ্টা শুরু করেন তিনি। তবে এক সময় সালমান খানের প্রাক্তন এই বান্ধবী জানিয়েছিলেন, ৫ বছর বয়স থেকে যৌন নির্যাতনের শিকার তিনি। সালমানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন ক্রমাগত হয়রানির সম্মুখীন হয়েছিলেন বলেও মন্তব্য করেন সোমি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা