বিনোদন

নুসরাত-মিমিকে শোকজ 

আন্তর্জাতিক ডেস্ক: অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এর নয়াদিল্লির সংসদ বৈঠকে দু'জনে উপস্থিত না থাকায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে৷ খবর হিন্দুস্থান টাইমসের।

এর আগে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের জমায়েতে অংশ নেননি নুসরাত - মিমি৷ শোকজ নোটিসে তাও লেখা হয়েছে।

দলের নির্দেশ অমান্য করে যাঁরা অভিষেকের এই বৈঠকে হাজির ছিলেন না তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই তালিকায় নাম আছে দুই তারকার।

দলীয় সূত্রে খবর, অভিষেক ক্ষুব্ধ হয়েছেন দুই অভিনেত্রীর ওপর। তাঁদের অনুপস্থিতির কারণও জানতেও চেয়েছেন তিনি। দলের তরফে শো-কজ করা হয়েছে দু’জনকেই।

জানা গিয়েছে, মিমি শ্যুটিংয়ের জন্য বর্তমানে রয়েছেন রাজস্থানে। তাই তাঁর পক্ষে দলের মিটিংয়ে যোগ দেওয়া সম্ভব হয়নি। আর নুসরতের বৈঠকে না আসার কারণ স্পষ্ট নয় কারও কাছেই।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা