রাজ-শুভশ্রী
বিনোদন

শুভশ্রী কাণ্ডে মুগ্ধ সবাই

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে চলেছেন। মা হওয়ার পর নিজের ফিটনেস ও বেশি গ্ল্যামারাস রূপে হাজির হয়েছেন এই বাঙালি নায়িকা। এর আগে গত বছর পুত্রসন্তানের মা হয়েছেন শুভশ্রী। মাতৃত্বের কারণে অনেকটা মুটিয়ে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি তার অবিশ্বাস্য পরিবর্তন দেখে অনুসারীদের চক্ষু চড়ক গাছ!

জানা গেছে, তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের সংসারে রয়েছে এক পুত্র সন্তান। সম্প্রতি বেশ কয়েকটি ফটোশুট করেছেন শুভশ্রী। এগুলোতে খোলামেলা, সাহসী রূপেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার বোল্ড অবতারে কুপোকাত হচ্ছেন ভক্তরা। কখনো কালো অন্তর্বাসের ওপর কাল নেটের পোশাক, উন্মুক্ত উরু; কখনো লাল গাউনে হাস্যোজ্বল মুখ, আবার কখনো কালো স্লিভলেস টপসে শরীরী উত্তাপ ছড়িয়ে দিচ্ছেন শুভশ্রী।

এদিকে, বৃষ্টিভেজা এমন এক ঘরোয়া আড্ডার ফাঁকে একে অপরের ঠোঁটে ঠোঁট রাখলেন রাজ-শুভশ্রী। তাদের ভালোবাসার মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করেন বারখা; নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টও করেছেন যুগলের সেই ভিডিও। অভিনেত্রী বারখার সঙ্গে রাজ-শুভশ্রীর বন্ধুত্ব বেশ পুরনো। সায়ন্তনী ঘোষের বিয়েতে যোগ দেওয়ার জন্যই আপাতত কলকাতায় বারখা। সেই হাউজ পার্টির ফাঁকেই রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল রাজ-শুভশ্রী জুটিকে।

ভিডিওতে দেখা গেছে, 'লভ আজ কাল' ছবির ‘সায়েদ’ গানে পরস্পরকে বাহুডোরে আগলে নাচছিলেন দু'জনে। শুভশ্রীর পরনে ডেনিম শর্টস, আর সবুজ রঙা সোয়েট টি-শার্ট, রাজের দেখা মিলল ঘন নীল রঙা ফ্লুল স্লিভস শার্ট আর ব্লু ডেনিম। তাদের এই রোম্যান্টিক ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। রাজ-শুভশ্রীর রোম্যান্স দেখে মুগ্ধ সবাই।

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন রাজ-শুভশ্রী। একই বছর ১১ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ২০২০২ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান ইউভান।

সান নিউজ৭/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা