মোশাররফ করিম-পার্নো মিত্র
বিনোদন

ঢাকায় আসছেন টালিউডের পার্নো মিত্র

বিনোদন ডেস্ক: ঢাকায় আসছেন টালিগঞ্জের নায়িকা পার্নো মিত্র। ১৩ ডিসেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে। সরকারি অনুদানে নির্মিতব্য 'বিলডাকিনি' চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিতেই তিনি ঢাকা আসবেন।

আগামী ১৫ ডিসেম্বর থেকে 'বিলডাকিনি' চলচ্চিত্রের দৃশ্যধারণ করা হবে নওগাঁর আত্রাইয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক ফজলুল কবীর তুহিন নিজেই।

ছবিটিতে জুটি বাঁধবেন ভারতের অভিনেত্রী পার্নো মিত্র ও বাংলাদেশের ভারসেটাইল অভিনেতা মোশাররফ করিম। প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধছেন তারা।

এব্যাপারে পার্নো গণমাধ্যমকে বলেন, এই ছবির প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো, খুশি হই। তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।

মোশাররফ-পার্নোর সাথে পর্দা ভাগ করার কথা রয়েছে প্রতিশ্রুতিবদ্ধ অভিনেতা গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রমাণিক। বাংলাদেশের চলচ্চিত্রে পার্নোর অভিনয় এটাই প্রথম নয়। এর আগেও বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুব' চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

সরকারি অনুদানপ্রাপ্ত 'বিলডাকিনি' সিনেমাটির পরিচালনার কথা ছিলো মনজুরুল ইসলামের। পরে পরিচালক বদল হয়ে সিনেমাটি তুহিনের দায়িত্বে আসে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা