প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস
বিনোদন

গুঞ্জনের অবসান ঘটালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক: বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রিয়াংকা ভালোবেসে বিয়ে করেছেন বয়সে ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে। বিয়ের পর মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন। কাজ করছেন হলিউডেও।

নিক-প্রিয়াংকার মিষ্টি প্রেমের কথা বলিউডের সবাই জানেন। বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ ভালোই আছেন প্রিয়াংকা। মাঝে মধ্যে সময় করে আসেন ভারতে।

প্রিয়াংকা বিয়ের পরেই স্বামী নিক জোনাসের পদবিজুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বল জ্বল করছিল ‘প্রিয়াংকা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন। উধাও ‘জোনাস’।

গুঞ্জন ওঠে তৃতীয় বিবাহবার্ষিকীর আগেই কি ভেঙে যাবে এই জুটির সুখের সংসার? গুঞ্জন যখন ডালপালা মেলছে, তার মধ্যেই সব কিছু পরিষ্কার করে দিলেন প্রিয়াঙ্কা। বুঝিয়ে দিলেন, ডিভোর্স নয়, স্বামীকে নিয়েই সুখেই আছেন তিনি। গতকাল ১ ডিসেম্বর ছিল নিক-প্রিয়াংকার বিবাহবার্ষিকী। বিশেষ দিনটিতে তারা ভালোবাসায় ডুব দিয়েছিলেন।

উদযাপন শেষে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন প্রিয়াংকা। যেখানে দেখা গেল, সুসজ্জজিত টেবিলের উপর শুভেচ্ছা কার্ড। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘স্বপ্নটা যাপন করছি’। অন্যদিকে নিক জোনাস সেলিব্রেশনের একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেন।

তৃতীয় বিবাহবার্ষিকীতে নিক-প্রিয়াংকার এই ভালোবাসাময় উদযাপন সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে দিয়েছে। ভক্তরাও তাই শুভেচ্ছার প্লাবনে ভাসিয়েছেন তাদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিকের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রিয়াংকা বলেছেন, ‘যাই কাজ করি না কেন, আমাদের জীবনের প্রায়োরিটি আমাদের সম্পর্ক। নিক আর আমি নিজের মতো করে ক্যারিয়ার তৈরি করেছি, আর কখনোই একে অপরের কর্মক্ষেত্রে ইন্টারফেয়ার করি না।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা