বিনোদন

গান গাইতে পারবেন না সাহানা

বিনোদন ডেস্ক: টানা এক মাস গান গাইতে পারবেন না যুক্তরাজ্য প্রবাসী ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীতশিল্পী সাহানা বাজপেয়ী। এমনকি কোনো কথা বলতে পারবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

জানা গেছে, সুরেলা ও শুদ্ধ সংগীতশিল্পী সাহানাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে চিকিৎসক। গলার স্বরযন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে তার। সেটির চিকিৎকার অংশ হিসেবে আপাতত গান ও কথা বলা থেকে বিরত থাকতে হচ্ছে সুরেলা ও শুদ্ধ সংগীতে এই গায়িকাকে।

সম্প্রতি বিষয়টি নিয়ে সাহানা ফেসবুকে লিখেছেন, ‘স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে আমার স্বরযন্ত্রে ভালোমতো রক্তক্ষরণ হয়েছে। আমাকে মাসখানেক গান গাইতে, কথা বলতে বা চিৎকার করতে বারণ করা হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘এই পরিস্থিতির সঙ্গে আপনারা দয়া করে মানিয়ে নিন। আমি নিজেও আমার এই নীরবসত্তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটি আমার এমন এক সত্তা, যা আমি এ যাবৎকাল নিজেই আবিষ্কার করে উঠতে পারিনি। যাদের ওপর আমি চিৎকার করি, তাদের একটু দূরে থাকার অনুরোধ করছি। আমি নিজের সঙ্গেও এই দূরত্ব তৈরি করছি।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা