বিনোদন

বাগদান সারলেন মিম

নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকাদের অন্যতম বিদ্যা সিনহা সাহা মীম। আজ তার জন্মদিন। ২৯ পেরিয়ে ৩০ বসন্তে পা দিলেন এই নায়িকা।

বুধবার (১০ নভেম্বর) মিমের জন্মদিন। বিশেষ এই দিনটিতে বিশেষ মানুষকে প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।

আজ রাত ৯টার পর এই বিশেষ দিনেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তার ভক্ত, অনুরাগীদের জন্য এক চমকপ্রদ খবর দিলেন এই অভিনেত্রী। ফেসবুকে হবু স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিম। তিনি পোস্টে লিখেছেন, ‘ছয় বছর আগে আমরা একসঙ্গে চলতে শুরু করেছিলাম। আজকের দিনটি খুবই বিশেষ একটি দিন। চিরদিনের জন্য আজকের দিনটা শুরু হলো। নতুন একটি অধ্যায় শুরু হলো। অবশেষে বাগদান সম্পন্ন।’

এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে অনেকের সঙ্গেই মিমের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনোটাই সত্যি হয়ে সামনে আসেনি। অবশেষে মিম নিজেই তার জীবনের বিশেষ মানুষটিকে সামনে নিয়ে এলেন। আর এই সারপ্রাইজের জন্য বিশেষ দিনটিকেই বেছে নিয়েছেন তিনি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা