বিনোদন

পরীমনিকে ঘিরে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক: এবার ভারতের কলকাতায় গেছেন ঢালিউডের বিতর্কিত নায়িকা পরীমনি। ঠিক কি কারণে তিনি সেখানে গেছেন। তা কেউ জানে না। এ জন্য তাকে ঘিরে এপার-ওপার বাংলায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দীপাবলির আলোর উত্সবের মাঝেই কলকাতা শহরের পাঁচতারা হোটেল বেঙ্গল তাজ তিলোত্তমায় পা রেখেছেন পরীমনি। এনিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করে কলকাতায় পৌঁছার খবর নিশ্চিত করেছেন তিনি।

তাতে দেখা যায়, হলুদ রঙা টপ আর কালো ব্রালেটে পরেছেন তিনি। তবে ছবির শ্যুটিং নাকি বিজ্ঞাপনী প্রচারের কাজে কলকাতা গেছেন, তা স্পষ্ট করেননি পরীমনি। কিন্তু তাজ বেঙ্গলের সৌন্দর্যে মজেছেন পরীমনি, তা স্পষ্ট তার ফেসবুক পোস্টে। সেখানে তিনি লেখেন `Happy Landing 🧚‍♀️ #kolkata2021☺️'

সম্প্রতি রাজধানীর ঢাকার একটি পাঁচতারা হোটেলে জন্মদিন পালনের সময় লুঙ্গি জাতীয় পোশাক পরায় সমালোচিত হয়েছেন এই ঢালিউড সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার ছবিগুলো। সাথে হাজার হাজার বিভিন্ন রকম নীতিবাচক কমেন্টের বন্যা বয়ে যায়।

অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন পরীমনি। হেটার্সদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’

এর আগে মাদককাণ্ডে ব়্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন পরীমনি। দীর্ঘ ২৬ দিন জেলও খাটেন তিনি। কিন্তু জেল থেকে ছাড়া পেয়েই পুরোদমে কাজে ফিরেছেন এই নায়িকা। এর মধ্যেই একের পর এক বিতর্ক জন্ম দিচ্ছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা