বিনোদন

শুভশ্রীর ‘সারপ্রাইজ’

বিনোদন ডেস্ক: কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সন্তান জন্মের পর ‘ডা. বক্সী’ ছবি নিয়ে ফিরছেন। সম্প্রতি শুভশ্রীর জন্মদিনে ফেসবুক লাইভে তার কাছ থেকে ছবির পোস্টার উন্মোচনের এই বিশেষ ‘সারপ্রাইজ’ পেয়েছেন দর্শক। ‘ডা. বক্সী’ ছবির পোস্টারে দেখা যায়, ভয় -চিন্তায় একেবারে শুকনো মুখে হাতে রক্তমাখা ছুরি দিয়ে বসে আছেন শুভশ্রী।

এদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পরনে জিন্স ও থ্রি কোয়ার্টার টি-শার্ট, ক্যাসুয়াল লুক। ঝকঝকে শুভশ্রী চট্টোপাধ্যায়ের চেহারার সেই চনমনে ভাবটাই যেন গায়েব! তার জায়গায় চোখে-মুখে আতঙ্ক! অনেকের মনেই প্রশ্ন এ কি হাল বানিয়েছেন শুভশ্রী?

শুভশ্রী গাঙ্গুলি বলেন, ‘ছবিতে খুবই ইন্টারেস্টিং একটি চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শক। শুরু থেকে শেষ পর্যন্ত টান টান রহস্য থাকবে।’

তিনি আরও বলেন, ‘ডা. বক্সী’ ছবিতে একজন লেখিকা মৃণালিনীর চরিত্রে অভিনয় করছি। গল্পের প্লট ভাবতে শহরের বাইরে একটি হোটেল যাই। আচমকা সেই হোটেলেই খুনের ঘটনা ঘটে। এর এভাবেই ধীরে ধীরে কাহিনির প্রতিটি চরিত্র এ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে।

শুভশ্রী আরও জানান, ‘ডা. বক্সী’ চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। থাকবেন বনি সেনগুপ্ত, মাহি কর, সৌম্যজিৎ মজুমদার। ছবিটি পরিচালনা করছেন সপ্তাশ্ব বসু।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা