ছবি সংগৃহীত
বিনোদন

মৌসুমীকে ভালোবাসা জানালেন শাবনূর

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমায় চিরসবুজ নায়িকা মৌসুমী। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনটিতে প্রিয়দর্শিনীকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা।

মৌসুমীর জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তার সমসাময়িক আরেক জনপ্রিয় নায়িকা শাবনূর। নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তিনি।

তবে শাবনূরের ওই বার্তায় রয়েছে আরও একজন তারকার নাম। তিনি শাকিল খান। তারও জন্মদিন আজ।

দু’জনকে নিয়ে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় মৌসুমী আপু ও শাকিল খান। আজকের এই স্পেশাল দিনে তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আশা করি আজকের এই দিনটি তোমাদের জীবনে বয়ে নিয়ে আসবে সুখের বন্যা। নতুন আশা এবং নতুন উদ্যমে শুরু হোক তোমাদের দিনগুলো! ভালো থেকো তোমরা দুজন।’

মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। মৌসুমীর বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন, যার উপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিকধারার বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন।

কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক তার। দোলা, অন্তরে অন্তরে দেনমোহর ও স্নেহ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ প্রিয়দর্শিনীকে। মৌসুমী এখন পর্যন্ত অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।

অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন মৌসুমী। ব্যক্তিগত জীবনে তিনি নায়ক ওমর সানীর স্ত্রী এবং দুই সন্তানের মা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা