শাহরুখ খান
বিনোদন

জনশূন্য মান্নাত, সপরিবারে আলিবাগে শাহরুখ

বিনোদন প্রতিবেদক: শাহরুখ খান। গণমাধ্যমে "বলিউড বাদশাহ", "কিং খান", এমন নানা উপাধিতে ভূষিত এই তারকা। আজ তার জন্মদিন। ৫৭ বছরে পা রেখেছেন তিনি।

২ নভেম্বর মানেই শাহরুখভক্তদের জন্য আলাদা উন্মাদনা। তবে প্রতি বছরের মতো এবার ঘটা করে জন্মদিন উদযাপন করবেন না তিনি। তাই এবার শাহরুখের মুম্বাইয়ের বাসভবন মান্নাত যেন জনশূন্য।

মূলত শুভেচ্ছা জানাতে প্রতি বছর এই দিনে সন্ধ্যা থেকে মান্নাতের সামনে জড়ো হতো ভক্তরা। দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ এসে হাত নেড়ে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করতেন। কিন্তু এবার তেমনটা হচ্ছে না।

কারণ গত অক্টোবর মাসটি মোটেও ভালো কাটেনি শাহরুখের। মাদককাণ্ডে গ্রেফতারের পর ছেলে আরিয়ান খানের জেলবাস। সব কাজ-কর্ম ফেলে রেখে শাহরুখ ছুটেছেন এখান থেকে সেখানে। অবশেষে মাদকাসক্ত ছেলেকে জামিনে মুক্ত করিয়েছেন। সেই দুঃসময় এখন কেটেছে।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, জন্মদিন উদযাপনের মুড নেই বলিউড বাদশাহর। শাহরুখ খান দক্ষিণ মুম্বাইয়ের উপকূলীয় শহর আলিবাগে সপরিবারে পাড়ি জমিয়েছেন। সেখানে খামারবাড়ি রয়েছে এ সুপারস্টারের। জনসমাগম থেকে দূরে থাকতে চান তিনি। তাই লোকচক্ষুর অন্তরালে গিয়েছেন।

শাহরুখের পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু ওই পোর্টালটিকে বলেছেন, এ বছর কোনো উদযাপন হচ্ছে না। জন্মদিনে বাৎসরিক যে রীতি এতো দিন চলে আসছে, ভক্তদের শুভেচ্ছা গ্রহণের যে দৃশ্য এতো দিন সবাই দেখে আসছে, তা এবার হচ্ছে না। কয়েক দিনের জন্য তিনি আলিবাগে চলে গেছেন। জামিনের শর্তানুযায়ী আগামী শুক্রবার মুম্বাইয়ে ফিরবেন আরিয়ান।

ওই বন্ধু আরও জানান, এ মুহূর্তে কারও সঙ্গে দেখা করছেন না শাহরুখ। ফিল্ম ইন্ডাস্ট্রির কাছের বন্ধুদের শাহরুখ বলেছেন, আরিয়ানকে ট্রমা থেকে মুক্তি দিতে পরিবারের সদস্যদের একান্তে সময় কাটানো দরকার। এ বছর জন্মদিনে তিনি কারও কল রিসিভ করবেন না।

উল্লিখিত, ১৯৬৫ সালের আজকের দিনে (২ নভেম্বর) নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান ৩০টি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন থেকে ১৪টি পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার অর্জন করেন। তিনি কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন না করলেও ২০০৫ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।

সান নিউজ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা