পরীমনি
বিনোদন

নেচে গেয়ে জন্মদিন রাঙালেন পরী

বিনোদন ডেস্ক: ঢালিউডে জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন পরীমনি। কয়েকদিন আগে জামিন মুক্ত হয়ে বের হন। আবারও নিজেকে স্বাভাবিক জীবনে ব্যস্ত করে তুলেছেন।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও পরীমনি জন্মদিন উপলক্ষে জমকালো আয়োজন করলেন। সেখানে উপস্থিত ছিলেন তার একমাত্র অভিভাবক নানা। আমন্ত্রিত ছিলেন তার মতাদর্শের কয়েকজন পরিচালক, সাংবাদিক ও শোবিজের মানুষ।

আমন্ত্রিতদের জন্য ছিলো লাল ও সাদা ড্রেস কোড। পরী ছিলেন লাল ও সাদা পোশাকে চমকে দেয়া লুকে।

জন্মদিন উপলক্ষে পরীমনি তার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজনদের কার্ড দিয়ে আমন্ত্রণ করেন। তার কার্ড হাতে পেয়ে অনেকেই মনে করেন এটি বিমানের টিকিট। আমন্ত্রণপত্রে বোর্ডিং পাস লেখার পাশাপাশি বিমানের ছবিও রয়েছে এতে।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকেই জমে উঠতে থাকে জন্মদিনের সেই আয়োজন। প্রতিবছরের মতো এবারেও নেচে গেয়ে জন্মদিন রাঙালেন তিনি।

তবে দিনের আলোয় অন্যভাবে দিনটি কেটেছে পরীর। সকালে তিনি সময় দেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এতিমখানায়। তাদের সঙ্গে কাটেন কেক, বিতরণ করেন বিভিন্ন উপহারসামগ্রী।

এই মুহুর্তে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন পরীমনি। গুনিনের পর প্রীতিলতা, বায়োপিক, অন্তরালে এবং মা’সহ আরও বেশ কিছু ছবির শুটিং শুরু করার কথা রয়েছে তার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা