জাকিয়া বারী মম
বিনোদন

ফের বড়পর্দায় আসছেন মম

বিনোদন ডেস্ক: একখণ্ড ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন জাকিয়া বারী মম। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে ছবি মুক্তির সংখ্যা বাড়ছে। সেই তালিকায় উঠেছে মম অভিনীত ছবি ‘আগামীকাল’।

অঞ্জন আইচ পরিচালিত ছবিটি কিছুদিন আগে সেন্সর সাটির্ফিকেট পায়। এবার এটির মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। পরিচালক জানিয়েছেন আগামী ডিসেম্বরেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করছেন মম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিটির গল্প ভালোলাগার কারণেই এতে অভিনয় করেছিলাম। কারণ আমি সচরাচর ছবিতে অভিনয় কম করি। এছাড়া এটির নির্মাণ প্রক্রিয়াও ছিল গোছানো। এ ছবিটির সফলতা নিয়ে আমি আশাবাদী। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

লাক্স সুন্দরী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম করোনাকালে কাজের গতি কমিয়ে দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে আবারো সপ্রতিভ হয়েছেন অভিনয়ে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা