বিনোদন

আইনজীবীর বিরুদ্ধে সামান্থার মামলা

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নানা জল্পনা–কল্পনার শেষ হচ্ছে না। নাগা চৈতন্যের সঙ্গে কেন বিচ্ছেদ ঘটালেন সামান্থা- তার কারণ খোঁজা হচ্ছে।

বিবাহবিচ্ছেদের পর সমালোচনা সহ্য করেই দিন পার করে দিচ্ছেন। বিষয়টিকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেছে ভারতের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল। মাত্রা ছাড়িয়ে কয়েকটি চ্যানেলের বিষয়বস্তু তো রীতিমতো সভ্যতার সীমা অতিক্রম করে ফেলেছিল। এতে মনক্ষুণ্ন হয়ে কয়েকটি চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী সামান্থা।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, মিথ্যা খবর রটানোর কারণে সুমন টিভি, তেলেগু পপুলার টিভিসহ একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অভিনেত্রী সামান্থা রথ প্রভু।

শুধু ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেই নয়, একজন আইনজীবীর বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন তিনি। ভেংকট রাও নামের ওই আইনজীবী সামান্থার দাম্পত্য জীবন এবং সামান্থার প্রেম নিয়ে গুজবের বিষয়ে মন্তব্য করেছিলেন।

এর আগে অবশ্য গুজবে কান দেন না বলেই জানিয়েছেন সামান্থা। এ পর্যন্ত যত গুজব রটেছে, সব উড়িয়ে দিয়েছেন সামান্থা। তবে এবার মনে হচ্ছে ঠিকই ভেঙে পড়েছেন সামান্থা। এসব গুজব থামাতে মামলাই করে বসলেন।

এক টুইটে তিনি লিখেছিলেন, ‘আমার ব্যক্তিগত সংকট নিয়ে আপনাদের আগ্রহ আমাকে অভিভূত করেছে। আমার ব্যাপারে সহানুভূতি ও উদ্বেগ দেখানোর জন্য, গুজব এবং মিথ্যা গল্পগুলো থেকে আমাকে রক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ। তারা বলছে, আমার নাকি আরেকটা সম্পর্ক ছিল, আমি নাকি কখনই সন্তান নিতে চাইনি, আমি একজন সুবিধাবাদী এবং আমার নাকি বাচ্চা নষ্ট হয়েছে! তালাক একটি অত্যন্ত বেদনাদায়ক প্রক্রিয়া। আমাকে সেই বেদনা থেকে বেরিয়ে আসার সময় দিন। আমার ওপর আক্রমণ অনেক হয়েছে। প্রতিশ্রুতি দিচ্ছি, আমাকে নিয়ে যা খুশি বলেন, কিন্তু আমাকে ভাঙতে পারবেন না।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা