বিনোদন

ফের সাব্বির নাসিরের চমক

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’ বিশ্ব সংগীতের সম্মানজনক এ পুরস্কার জিতেছেন গায়ক সাব্বির নাসির। এরই মাঝে নতুন আরেকটি চমকপ্রদ সংবাদ জানিয়ে ভক্তদের তাক লাগিয়ে দিলেন এই গায়ক।

জানা যায়, শুক্রবার (১৫ অক্টোবর) বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক ভেন্টস ম্যাগাজিন ‘ড্রাউনিং’ শিরোনামে তার ইংরেজি গান প্রকাশ করেছে। এ গানটিকে ঘিরে একটি ফিচারও প্রকাশ করা হয়েছে।

এছাড়া শুক্রবার (১৫ অক্টোবর) গায়ক তার নিজের ইউটিউব চ্যানেলেও গানটি প্রকাশ করেছেন।

চমকপ্রদ এ খবর নিয়ে সাব্বির নাসির বলেন, ‘কোনো বাংলাদেশী গায়কের জন্য সত্যিই আনন্দের।’ ভেন্টস বিশ্বের সেরা দশটি মিউজিক ম্যাগাজিনের একটি। সেখানে আমার নতুন গান ‘ড্রাউনিং’ নিয়ে ফিচার এবং গানটির প্রকাশ সত্যিই আমার জন্য বিশেষ পাওয়া।

গানের প্রসঙ্গে তিনি বলেন, ‘এ গানের মিউজিক ভিডিওতে মানবপাচার, শিশুদের দিয়ে দেহ ব্যবসাসহ পৃথিবীর বুকে অর্থাৎ মাটি ও পানিতে ঘটে যাওয়া সকল অপকর্ম বন্ধ করার জন্য বলা হয়েছে।’

গানটি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সীমান্ত তীরবর্তী এলাকার কথাও তুলে ধরা হয়েছে। বড় বড় সমুদ্রতে জলদস্যুদের জাহাজ অপকর্মের ভার বহন করে নিয়ে যায়, এই নারকীয় অপরাধের ভারে আমরা যেন প্রতিনিয়ত ডুবে যাই। এই গান একটা ডাক, এটা এক প্রতিবাদের, বিপ্লবের সুর। আশা করি, গানের কথা, সুর, গায়কি এবং গানের ভিডিও সকলের পছন্দ হবে।’

উল্লেখ্য, ‘ড্রাউনিং’ গানটির ফিচারিং করেছে এপিরাস। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।

https://youtu.be/c_u0iA0TWXo

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা