বিনোদন

করোনা আক্রান্ত রজনীকান্ত, রোহিত রায়ের পোস্ট!

বিনোদন ডেস্ক:

সম্প্রতি অভিনেতা রোহিত রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত করোনা পজেটিভ। তার সেই মজা করে দেয়া পোষ্টই যে বুমেরাং হয়ে তারই গায়ে লাগবে, সেটা ধারণা করতে পারেননি এই অভিনেতা।

তার সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা-কল্পনার। এমনকী রোহিতকে অনেকেই বলছেন এমন পরিস্থিতিতে এই পোস্ট না করলেও পারতেন তিনি।

রোহিতের সেই পোস্টে লেখা ছিল, রজনীকান্ত করোনা পজেটিভ। করোনা নিজেই এখন কোয়রান্টিনে। অধিকাংশ সময়ে সুপারহিরোর ভূমিকায় অভিনয় করা রজনীকান্তকে যে করোনাও ভয় পায় তাই বোঝাতে চেয়েছিলেন রোহিত।

ক্যাপশনে আবার করোনা সচেতনতা নিয়ে বার্তাও দিয়েছিলেন ফ্যানেদের। ভেবেছিলেন মজা হিসেবেই নেবেন অনুরাগীরা। কিন্তু ফল হল ঠিক তার উল্টো।‘থালাইভা’ কে নিয়ে রোহিতের ওই পোস্টের পরে রাতারাতি শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটাগরিকদের অধিকাংশই রোহিতের ‘সেন্স অব হিউমার’ ধরতে না পেরে ভেবে বসেন সত্যিই বুঝি করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। আর যারা বুঝতে পারেন প্রকৃত অর্থ তারা চড়াও হন রোহিতের ওপর।

একজন লেখেন, খুবই খারাপ মজা এটা রোহিত। আমি তামিলনাড়ুতে থাকি। এখানে মানুষ রজনী স্যারকে দেবতা হিসবে পুজো করে। আমার বাড়ির রান্নার লোকের সঙ্গে আমি এক্ষুণি এইটা শেয়ার করতেই ওরা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন।

আর একজন লেখেন, কী আবোল তাবোল বলছেন? উনি একদম সুস্থ আছেন।

ফ্যানদের এমন মন্তব্য দেখে কমেন্ট বক্সে রোহিত লেখেন, শান্ত হন। মজা মজাই হয়। এটা টিপিক্যাল ‘রজনি জোক’ ছাড়া আর কিছুই নয়। কেন আমি এই পোস্টটা করেছি, কী উদ্দেশ্য ছিল আমার সেটা দেখুন। আমাকে এ ভাবে অপমান করা বন্ধ করুন।

কিন্তু কে শোনে কার কথা? মানতেই পারছেন না রজনী ফ্যানেরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা