বিনোদন

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে ‘ন ডরাই’

বিনোদন প্রতিবেদক :

১৪ তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ পেয়েছে দেশে সার্ফিং নিয়ে নির্মিত প্রথম সিনেমা ‘ন ডরাই’।

শুক্রবার ৬ জুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ।

ছবিটি পরিচালনা করেন তানিম রহমান অংশু। গত বছরের ২৯ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ন-ডরাই’।

স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম সিনেমাটি প্রতিযোগিতায় ‘ফিকশন ফিল্ম’ ক্যাটাগরিতে মনোনয়নের জন্য ‘ডেয়ার টি সার্ফ’ নামে অংশ নেবে।

ছবির প্রযোজক স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানকে বিষয়টি নিশ্চিত করেছে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়েছে, আগামী অক্টোবরে প্রতিযোগিতার চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশিত হবে। আর ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পুরস্কার প্রদান করা হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৭০টি দেশের সিনেমার মধ্যে সেরা সিনেমাগুলো এ প্রতিযোগিতায় পুরস্কৃত হয়।

এ বিষয়ে প্রযোজক মাহবুব রহমান বলেন, এটা নিঃসন্দেহে আনন্দের সংবাদ। ‘ন ডরাই’ অনেক চ্যালেঞ্জ নিয়ে নির্মাণ করেছি। দর্শক-সমালোচকদের কাছে দারুণ সাড়া পেয়েছি। সিনেমাটি একটা সম্মানজনক জায়গায় গেলে আমার দেশ এবং দেশের দর্শকরা গৌরবের অংশীদার হবেন।

উল্লেখ্য, কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ন ডরাই’।

এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা