বিনোদন

'হঠাৎ বৃষ্টি' ছবির পরিচালক বাসু চ্যাটার্জী আর নেই

বিনোদন ডেস্ক:

না ফেরার দেশে চলে গিয়েছেন কিংবদন্তী পরিচালক এবং চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বৃহস্পতিবার (০৪ জুন) মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। এদিন দুপুর ২টায় মুম্বাইয়ের সান্তাক্রুজে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বাসু চ্যাটার্জী বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত তার 'হঠাৎ বৃষ্টি' ছবির জন্য। এ ছবি দিয়েই চলচ্চিত্র জগতে ব্যাপক জনপ্রিয়তা পান বাংলাদেশি অভিনেতা ফেরদৌস। ১৯৯৮ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটির একাধিক গান এখনো মানুষের মুখে মুখে ফিরে।

বাসু চ্যাটার্জী পরিচালিত বিখ্যাত সিনেমাগুলি হল 'সারা আকাশ', 'পিয়া কে ঘর', 'খাট্টা মিঠা', 'চক্রব্যুহ', 'বাতো বাতো মে', 'জিনা ইহা', 'আপনে পেয়ারে'। জনপ্রিয় টিভি সিরিজ 'ব্যোমকেশ বক্সী' এবং 'রজনি' তিনিই পরিচালনা করেছিলেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা