বিনোদন

সম্পর্কে প্রতারিত হয়ে অভিনেত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক:

সম্পর্কে প্রতারিত হয়ে এবার আত্মহত্যা করলেন ভারতীয় কন্নড় অভিনেত্রী চন্দনা। জানা গেছে মৃত্যুর দৃশ্য নিজের মোবাইলে শুট করেন তিনি। এরপর সেই ভিডিও বন্ধুকে পাঠিয়ে দেন। বন্ধুর পাশাপাশি নিজের বাবা-মাকেও ওই ভিডিও পাঠান চন্দনা।

কিন্তু ভিডিও দেখে যতক্ষণে তার কাছে পৌঁছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে শেষ হয়ে যায় চন্দনার জীবন। খবর জি নিউজের।

জানা যাচ্ছে, কন্নড় অভিনেত্রী চন্দনা বেশ কয়েক বছর ধরে দিনেশ নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। বছর ২৯-এর চন্দনা যাতে দিনেশের কাছ থেকে সরে আসেন, তার জন্য অভিনেত্রীর বাবা-মা বার বার উদ্যোগী হন কিন্তু প্রত্যেকবারই তাদের চেষ্টা বিফলে যায়। দিনেশ এর আগেও বেশ কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাদের প্রতারিত করেছেন। চন্দনাকে বার বার বোঝানো সত্ত্বেও তিনি মানতে পারেননি। ফলে বাবা-মায়ের নিষেধ সত্ত্বেও দিনেশের সঙ্গে সম্পর্ক অটুট থাকে চন্দনার।

এসবের মাঝে হঠাৎ করেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন চন্দনা। তাকে জোর করে গর্ভপাত করাতে দিনেশই বাধ্য করেন। গর্ভপাতের পর চন্দনাকে বিয়ে করতেও অস্বীকার করেন দিনেশ। নিজের সুইসাইড ভিডিওতে এমনই দাবি করেন অভিনেত্রী। চন্দনাকে বিয়ে করবেন না বলে জানানোর পরই তিনি আর সহ্য করতে পারেননি। পরে বিষ খেয়ে আত্মহত্যা করেন। চন্দনার মৃত্যুর পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা