বিনোদন

লকডাউনে কি করছেন সানি!

বিনোদন ডেস্কঃ

ভারতে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে শুটিং বন্ধ বলিউডে। এই সময়ে কেমন করে সময় কাটাচ্ছেন প্রিয় অভিনেতা অভিনেত্রীরা? এই প্রশ্নের উত্তর সোশাল মিডিয়াতেই খুঁজে পাচ্ছেন ভক্তরা। অনেকের মতো সোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় বলিউড অভিনেত্রী সানি লিওন। নিজের জীবনের নানা ঘটনার একের পর এক ছবি ইনস্টাগ্রামে ফাঁস করে দিচ্ছেন পর্দায় ঝড় তোলা এই অভিনেত্রী।

সানি এখন আছেন আমেরিকায়। লজ অ্যাঞ্জেলসে নিজের বাড়ি রয়েছে তার। হলিউড থেকে আধ ঘণ্টা দূরে শেরমান ওক এলাকায়।

লকডাউনে শুটিং বন্ধ। কিন্তু তাতে রোজকার নিয়মে ছেদ পড়েনি। সকালে নিয়মিত যোগব্যায়াম তার বহুদিনের অভ্যাস। ভক্তদের উৎসাহ দিতে সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিলেন।

গত ১৩ মে ছিল সানি লিওনির জন্মদিন। ইচ্ছা থাকলেও অন্যান্য বারের মতো সেলিব্রেশনের উপায় এ বার নেই। তাই একটু অন্যরকম ভাবে সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। ক্যালিফোর্নিয়ায় রয়েছে বিখ্যাত আন্ডারউড ফ্যামিলিজ ফার্ম। টাটকা সব্জির জন্য বিখ্যাত ওই ফার্মটি। তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সেই বাগান থেকে তাজা সব্জি সংগ্রহ করছে সে।

এছাড়া ভক্তদের জন্য নিয়মিত ফটোশুট করে যাচ্ছেন তিনি এবং তা প্রকাশ করছেন তার নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইলে।

প্রোফাইল থেকে ১০ মে মাদার্স ডে উপলক্ষে তিন সন্তানকে নিয়ে ছবি পোস্ট করেন সানি। সেইসঙ্গে বার্তা দেন, ‘‘করোনার মতো অদৃশ্য শত্রুর হাত থেকে সন্তানদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সুযোগ আমার আছে।’’ জানিয়ে দেন তাঁর গন্তব্য, ‘গোপন উদ্যান’। সঙ্গী ছিলেন স্বামী ওয়েবার ও তাদের তিন সন্তান। দুই ছেলে আশার ও নোয়া এবং মেয়ে নিশা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা