বিনোদন

নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইনে টিম ‘অ্যাভাটার’

বিনোদন ডেস্ক:

শুটিং করতে গিয়ে নিউজিল্যান্ড পৌঁছে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছে ‘অ্যাভাটার’ সিনেমার শুটিং'এর জন্য আসা পুরো টিম। তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

রোববার (৩১ মে) এয়ার নিউজিল্যান্ড ড্রিমলাইনার চার্টার প্লেনে ওয়েলিংটনে পৌঁছায় পরিচালক জেমস ক্যামেরন, প্রযোজক জন ল্যানডাউসহ ৫০ জন সিনেমাকর্মী।

প্রযোজক জন ল্যানডাউ ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিউজিল্যান্ডে পৌঁছেছি। আমাদের ১৪ দিনের স্বেচ্ছায় আইসোলেশনের সরকারি পর্যবেক্ষণ শুরু হয়েছে।’

বর্তমানে কিউ টি হোটেলে তারা অবস্থান করছেন। কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হলে শুটিংয়ের কাজ তারা শুরু করবেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। পাশাপাশি সব ধরনের শুটিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে গত মার্চের মাঝামাঝি থেকে চলমান ‘অ্যাভাটার’ সিনেমার সিকুয়েলের শুটিং বন্ধ হয়ে যায়। সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আবার শুটিং শুরুর পরিকল্পনা করেন জেমস ক্যামেরন।

বর্তমানে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’ সিনেমার চারটি সিকুয়েলের নির্মাণ কাজ চলছে। এতে ব্যয় হচ্ছে ১ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫২৮ কোটি টাকা।

চার সিকুয়েলের মধ্যে ২০২১ সালের ১৭ ডিসেম্বর ‘অ্যাভাটার-টু’ সিনেমা মুক্তির কথা রয়েছে। এরপর ২০২৩ সালের ডিসেম্বর ‘অ্যাভাটার-থ্রি’, ২০২৫ সালের ডিসেম্বরে ‘অ্যাভাটার-ফোর’ ও ২০২৭ সালের ডিসেম্বরে ‘অ্যাভাটার-ফাইভ’ মুক্তির কথা রয়েছে। তবে করোনার কারণে ‘অ্যাভাটার-টু’ সিনেমা মুক্তির তারিখ পরিবর্তন হতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা