বিনোদন

করোনায় প্রখ্যাত প্রযোজকের মৃত্যু!

বিনোদন ডেস্ক:

এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বলিউডের প্রখ্যাত পরিচালক অনিল সুরি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার (০৪ জুন) মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই প্রবীণ প্রযোজকের।

পরে শুক্রবার (০৫ জুন) সন্ধ্যায় সুরি পরিবারের চার জন সদস্যের উপস্থিতিতে অনিলের শেষকৃত্য সম্পন্ন হয়।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালেই মারা যান প্রখ্যাত পরিচালক বাসু চট্টোপাধ্যায়। ওই একই দিনে সন্ধ্যা বেলায় মৃত্যু হয় অনিলের।

বাসু চট্টোপাধ্যায়ের ছবি ‘মনজিল’-এর প্রযোজক ছিলেন অনিল। অভিনয়ে ছিলেন অমিতাভ বচ্চন এবং মৌসুমি চট্টোপাধ্যায়। এ ছাড়াও ‘রাজ তিলক’, ‘কর্ম যোগী’সহ বিভিন্ন ছবির প্রযোজক ছিলেন অনিল সুরি।

অনিলের ভাই রাজীব সুরি বলেন, দাদার অবস্থা গুরুতর হলে আমরা লীলাবতী এবং হিন্দুজার মতো নামি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ওই দুটি হাসপাতালই দাদাকে ভর্তি নিতে অস্বীকার করে। তারা সাফ জানিয়ে দেন বেড নেই।

এরপর আমরা অ্যাডভান্সড মাল্টিস্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করি। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় দাদাকে ভেন্টিলেটরে দেওয়া হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালেই মারা যান দাদা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা