বিনোদন

দশ বছর পর পর্দায় সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক:

দশ বছর পর আবারো গ্ল্যামার জগতে কামব্যাক করছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা সুস্মিতা সেন। এই দীর্ঘ সময় দুই মেয়ে এবং প্রেমিক রোমান শলকে নিয়েই ব্যস্ত থাকায় গ্ল্যামার জগত থেকে দূরে ছিলেন তিনি।

তবে আবারও ফিরছেন দর্শকদের সামনে। যেহেতু দীর্ঘ বিরতি হয়ে গেছে, তাই সেভাবে প্রস্তুতি না নিয়ে তো আর আসা যায় না। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় প্রত্যেকটা পদক্ষেপই যে মেপে ফেলতে হয়, তা সুস্মিতা ভাল করেই জানেন।

অতঃপর, পুরোদমে ওয়ার্কশপ করেই ময়দানে নেমেছিলেন তার আসন্ন ওয়েব সিরিজ ‘আর্যা’র জন্য। সদ্য মুক্তি পেলো তার ট্রেলার। ‘আর্যা’র হাত ধরেই ওয়েব ময়দানে পদাপর্ণ করতে চলেছেন সুস্মিতা।

আড়াই মিনিটের ট্রেলারেই মিলল তার ইঙ্গিত। পরিচালনা করেছেন ‘নীরজা’ খ্যাত পরিচালক রাম মাধুবনী। সুস্মিতার চরিত্রের নামই ‘আর্যা’। বহুদিন বাদে দেখা গেল চন্দ্রচূড় সিংকে। দীর্ঘ বিরতির পর তিনিও ফিরলেন। সিরিজে সুস্মিতার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ট্রেলারেই বেশ রোমাঞ্চের ইঙ্গিতও মিলল। ট্রেলারের প্রতিটি মুহূর্তে সুস্মিতা বুঝিয়ে দিয়েছেন যে দীর্ঘদিন পর্দায় তাকে দেখা না গেলেও তার ‘স্পার্ক’ এখনো কমেনি। বরং পর্দায় তিনি এখন আরো পরিণত।

জীবনে প্রথমবার ওয়ার্কশপ করে সেটে নেমেছেন। এর আগে কোনো দিন অভিনয়ের আগে তাকে ওয়াকর্শপ করতে হয়নি। গতবছরই অবশ্য ফের অভিনয়ে কামব্যাক করার কথা জানিয়েছিলেন সুস্মিতা সেন।

প্রসঙ্গত, ডাচ নাটক ‘পেনোজা’র অবলম্বনেই লেখা হয়েছে ‘আর্যা’র চিত্রনাট্য। ডিজনি হটস্টারে আগামী ১৯শে জুন মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা