অপু বিশ্বাস
বিনোদন

অপু বিশ্বাসের জন্মদিন

বিনোদন ডেস্ক: গত এক দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন অপু বিশ্বাস। তাকে ভক্তরা ভালোবেসে ঢালিউড কুইন বলে ডাকেন। সাবলীল অভিনয় এবং সৌন্দর্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রপ্রেমীদের ভালোবাসা পেয়েছেন তিনি।

১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। ছবিতে কাজ করার পাশাপাশি স্টেজ শো ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা যায় মাঝে মাঝেই।

সাম্প্রতিক সময়ে আগের মতো সেই ব্যস্ততা নেই ক্যারিয়ারে। এখন সংসার-সন্তান সামলে শোবিজে সময় দিচ্ছেন। এই জনপ্রিয় নায়িকার আজ জন্মদিন।

২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।

তারপর শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। ‘কোটি টাকার কাবিন’ ছবির পর শাকিব-অপু জুটির একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ ছবিগুলোও ব্যবসা সফল হয়।

এরপর অপু ছুটতে থাকেন রেসের ঘোড়ার মতো। ‘মিয়াবাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য ছবি সুপারহিট ব্যবসা করে। মজার ব্যাপার হলো, অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫ ভাগ ছবির নায়ক শাকিব খান।

সর্বশেষ শাকিব খানের সঙ্গে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করেন অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয় অপু বিশ্বাসের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে শাকিব-অপুর একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্ম হয়। ২০১৮ সালের ১২ মার্চে এসে আনুষ্ঠানিকভাবে শাকিবের সঙ্গে অপুর দশ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়।

বর্তমানে পরিচালক সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন অপু বিশ্বাস। তার অভিনীত কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা