বিনোদন

ক্ষমা চাওয়া উচিত

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেফতার নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন কঙ্গনা।

তবে রোববার (১০ অক্টোবর) বলিউডের আরেক স্টার হৃতিক রোশন আরিয়ানের পাশে দাঁড়িয়ে খোলা চিঠি লিখতেই যেন তেলেবেগুনে জ্বলে উঠলেন কঙ্গনা।

‘মাফিয়া পাপ্পু’রা আরিয়ানের হয়ে সাফাই গাইছে এই মন্তব্যের করে সরাসরি শাহরুখকে কটাক্ষ করে বসলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে জ্যাকি চ্যানকে নিয়ে একটি পোস্ট রি-শেয়ার করেছেন কঙ্গনা।

সেই পোস্টে বলা হয়, কীভাবে ২০১৪ সালে মাদককাণ্ডে ছেলের নাম জড়ানোর পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন জ্যাকি চ্যান। সেসময় চীনের বেইজিং থেকে ফেরার পথে গ্রেফতার হয়েছিলেন তার ছেলে জেসি, তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল।

জ্যাকি চ্যান সেই সময় প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানিয়েছিলেন, ‘এই ঘটনার জন্য আমি ভীষণভাবে লজ্জিত ও হতাশ। এতে আমার স্ত্রীর মন ভেঙে গেছে। জেসির হয়ে আমরা ক্ষমা চাচ্ছি। জনতার কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

এই পোস্ট নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘শুধু বলছিলাম আর কি!’ এটা কাউকে বুঝতে অসুবিধা হবে না, আদতে কার দিকে ইঙ্গিত করে কঙ্গনার এই পোস্ট করেছেন। তিনি যে শাহরুখ খানকে ক্ষমা চাওয়ার উপদেশ দিলেন সেটাই ইঙ্গিতে বুঝিয়ে দিলেন।

হৃতিক রোশন আরিয়ানের পক্ষে আওয়াজ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টা পোস্টে বিস্ফোরণ ঘটান কঙ্গনা। তিনি লেখেন, ‘সব মাফিয়া পাপ্পুরা আরিয়ানের হয়ে কথা বলছে। আমরা সবাই ভুল করি… কিন্তু সেটা নিয়ে গৌরব করা ঠিক না। বরং, এটা ওকে সাহায্য করবে সঠিক চিন্তা-ভাবনা করতে ও কোনো কাজের ফল কী হতে পারে তা শিখতে।

আশা করি যায়, এতে (গ্রেফতার) সে (আরিয়ান) বিকশিত হবে, ভবিষ্যতে আরও ভালো এবং বড় মানুষ হবে। কোনো দুর্বলের ব্যাপারে সমালোচনা করা যেমন ঠিক না, তেমনই ঠিক না এটা বোঝানো যে, তারা কোনো ভুল করেনি।’

আরিয়ান গ্রেফতার হওয়ার পর শাহরুখ খানের বাড়ি মান্নাতে ছুটে গিয়েছিলেন সালমান খান। এছাড়া বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখার্জি, রোহিত শেঠি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়ার মতো তারকারা ‘বাদশা’কে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা