সামান্থা রুথ প্রভু
বিনোদন

বিবাহ বিচ্ছেদ সত্যিই খুব যন্ত্রণাদায়ক

বিনোদন ডেস্ক: চার বছর আগে নাগা চৈতন্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। ভালোই চলছিল দক্ষিণী সিনেমার এ দুই তারকার সংসার। হঠাৎ সামনে আসে তাদের সংসার ভাঙনের খবর। গত ২ অক্টোবর বিচ্ছেদের এ খবরের সত্যতাও নিশ্চিত করেছেন দুই তারকা।

নাগার সঙ্গে বিচ্ছেদের পর অনেকটা আড়ালে থেকে নিজেকে সামলে নিচ্ছেন সামান্থা। তবে বিচ্ছেদের পেছনে সমালোচকরা দায়ী করছেন সামান্থাকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সেখানে কেউ বলছেন, ‘সামান্থা হাই মেইনটেন্যান্স’, কেউ বলছেন, ‘পরকীয়ায় জড়িয়েছেন সামান্থা।’। তাতে কান দেননি সামান্থা।

তবে সামান্থা ‘গর্ভপাত করিয়েছেন’ এবং ‘সন্তান ধারণ করতে চান না’ বলেই বিচ্ছেদ হয়েছে, এমন অভিযোগের পর আর চুপ থাকতে পারেননি এ অভিনেত্রী। নীরবতা ভেঙে কড়া জবাব দিয়েছেন এসব অভিযোগের। শুক্রবার (৮ অক্টোবর) রাতে ইনস্টাগ্রামে এ নিয়ে পোস্ট শেয়ার করেছেন তিনি।

পোস্টে সামান্থা লেখেন, ‘আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনাদের চিন্তা দেখে আমি আপ্লুত। যারা সহানুভূতি দেখিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। আমি জানি অনেক মিথ্যা গুজব রটানো হচ্ছে। বলা হচ্ছে, আমি অন্য সম্পর্কে জড়িয়েছি, মা হতে চাইনি, সুযোগসন্ধানী। এখন তো শুনছি আমি গর্ভপাতও নাকি করিয়েছি। তাও একাধিকবার।’

তিনি লেখেন, ‘বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সত্যিই খুব যন্ত্রণা দেয়। আমাকে এ সময়টা একটু একা থাকতে দিন। নিজেকে একটু গুছিয়ে নিতে দিন। এ সময়ে যারা ব্যক্তিগত আক্রমণ করছেন, তারা নির্দয় বটে। তবে কথা দিচ্ছি, এভাবে আঘাত করে আমার মনোবল ভেঙে দেওয়া যাবে না। এ আক্রমণ বা অন্য কিছুই আমাকে ভাঙতে পারবে না। সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা