বিনোদন

‘চোখ’ মুক্তিতে বাধা নেই

বিনোদন ডেস্ক: আনকাট সেন্সর পেয়ে খুশি ‘চোখ’ সিনেমার নির্মাতা আসিফ ইকবাল। সিনেমা মুক্তিতে আর বাধা নেই। গত জুনে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সেই সময়েই সিনেমাটি সেন্সর পায়। সম্প্রতি সেন্সর সনদও হাতে পেয়েছেন তিনি।

সিনেমায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নিরব, জিয়াউল রোশান, শবনম বুবলী প্রমুখ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল আর সিনেমাটির গল্পও সিনেমার নির্মাতা আসিফ ইকবালের লেখা।

তিনি বলেন, হঠাৎ করেই আমার মা–বাবা করোনায় আক্রান্ত হন। তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে মাসখানেক আগেই সেন্সরে পাস করেছিল ‌‘চোখ’। সেই সময় আমি সিনেমাটির সেন্সর সার্টিফিকেট সংগ্রহ করতে পারেনি।

আসিফ ইকবাল আরও বলেন, সম্প্রতি সেন্সর বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সার্টিফিকেট সংগ্রহ করেছি। সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যদের ভালো লেগেছে। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ছবির নায়ক চরিত্রে অভিনয় করেছেন নিরব। সড়ক দুর্ঘটনায় তার দুই চোখই নষ্ট হয়ে যায়। চিকিৎসায় নতুন চোখ লাগানো হয়। তার নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা