বিনোদন

লিখেন আনম্যারিড, কর্মকর্তাকে পরীমনি

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমনি গাজীপুরে কাশিপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। কারা সূত্র জানায়, এই অভিনেত্রীকে কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী কারা কর্তৃপক্ষ রেজিস্টারে বন্দিদের সকল তথ্য লিখে রাখে। চিত্রনায়িকা পরীমনিকে বন্দি রাখার ক্ষেত্রেও সকল তথ্য জানতে চায় কারা কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে জানা গেছে, একজন ডাক্তার সকালের দিকে নায়িকার স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপরই কর্মকর্তারা রেজিস্ট্রারে পরীমনির তথ্য লিপিবদ্ধ করেন।

রেজিস্ট্রারে তথ্য লিপিবদ্ধের সময় কারা কর্মকর্তা পরীমনির কাছে তার বৈবাহিক অবস্থা জানতে চান। এসময় পরীমনি বলেন, ‘লিখেন আনম্যারিড’। রেজিস্ট্রারে আনম্যারিডই (অবিবাহিত) লিখা হয়।

এসব তথ্য লিখা শেষ হলে পরীমনি ওই কর্মকর্তাকে অভিযোগ করে বলেন, এখানে খুব মশা। মশার কামড়ে রাতে একটুও ঘুম হয়নি। তাছাড়া একসঙ্গে অনেকজনকে থাকতে হয়েছে, এভাবে তো ঘুমানো যায় না।

আলোচিত পরীমনির ব্যক্তিগত জীবনের অনেক কিছুই গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তার একাধিক বিয়ের তথ্যও প্রকাশ হয়েছে। কিন্তু তিনি কারাগারের রেজিস্ট্রারে অবিবাহিত উল্লেখ করেন। অবশ্য তিনি বর্তমানে বিবাহিত জীবনে নেই, অর্থ্যাৎ সিঙ্গেল আছেন। আগের সবার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার।

এদিকে মাদক মামলায় পরীমনির জামিন আবেদন শুনানি শেষে আগামী ১ সেপ্টেম্বর নিম্ম আদালতে নিষ্পতির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।

এর আগে বুধবার জামিন আবেদনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে বিচারিক আদালতের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই সঙ্গে পরীমনির জামিন চাওয়া হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা