বিনোদন

ইমন-আইরিনের শুরু ১৪ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক: দেশীয় সিনেমায় অন্যতম অভিনয়শিল্পী ইমন ও আইরিন নতুন ছবির শুটিং আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ছবির নাম ‘দ্য পেপার’। জুলফিকার জাহেদীর পরিচালনায় ছবিতে আরও অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একজন লেখকের দর্শন নিয়েই ছবিটির গল্প তৈরি করা হয়েছে। ইমন এতে লেখকের চরিত্রে অভিনয় করবেন। পাশাপাশি আইরিনকেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। ছবির গল্পের এক পর্যায়ে ইমন-আইরিনের মধ্যে প্রেমের সম্পর্কও তৈরি হবে।

এ ব্যাপারে আইরিন বলেন, গল্প প্রধান এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। কারণ একেবারেই ভিন্ন ঘরানার ছবি এটি। আশা করছি এটি আমার অভিনয় ক্যারিয়ারের অন্যতম একটি ছবি হিসেবেই বিবেচিত হবে।

অন্যদিকে ইমন বলেন, আমি বৈচিত্র্যপূর্ণ গল্পের ছবিতে অভিনয়ের চেষ্টা করি। এটিও তেমনই একটি ছবি। এখন এতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি ছবিটি উপভোগ্য হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা