বিনোদন

প্রেক্ষাগৃহে প্রবেশ করাই হলো ছবির অভিনেতার! 

বিনোদন ডেস্ক: ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসানের চলচ্চিত্র ‘বিনিসুতোয়’গত ২০ আগস্ট কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

করোনার মধ্যে এ ছবি দিয়ে সিনেমাহলটি চালু হয়েছে। জয়া সেখানে যেতে না পারলেও দর্শকদের সঙ্গে ছবি দেখার ওয়াদা করেছিলেন ঋত্বিক। চেয়েছিলেন আনন্দ ভাগাভাগি করতে। তবে সে আনন্দ তো হয়ইনি; বরং সেটা পরিণত হলো বিষাদে।

কলকাতার বিখ্যাত এই মাল্টিপ্রেক্ষাগৃহ প্রাঙ্গণ থেকে থেকে বের করে দেওয়া হলো ঋত্বিককে! গতকাল (২২ আগস্ট) রাতে বিষয়টি সোশ্যাল মিডিয়ায ফেসবুকে জানিয়েছেন অভিনেতা স্বয়ং। এদিন দুপুর তিনটার ওই শো- তে উপস্থিত ছিলেন অভিনেতা।

আগেই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছিলেন, ‌‌‘আজ নন্দন যাব। শো শেষ আমাদের দেখা হতে পারে...’। কিন্তু শো ভাঙার পর আর দেখা যায়নি অভিনেতাকে। এ নিয়ে ভক্তদের একটু অভিমান হয়েছিল ঠিকই। তবে ঋত্বিক রাতের মধ্যেই জানালেন অপ্রীতিকর ঘটনাটি।

জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবির এ অভিনেতা লেখেন, ‘দুঃখিত। নন্দনে ঠিক সময়ে পৌঁছেও আপনাদের সঙ্গে দেখা করতে পারলাম না। কোভিড স্বাস্থ্যবিধির কারণে বর্তমানে নন্দনে প্রবেশ নিয়ন্ত্রিত। কিন্তু গেটে দায়িত্বপ্রাপ্ত জনৈক মুখোপাধ্যায় কী সব নিয়ম উল্লেখ করে আমাদের কয়েকজনকে নন্দনে ঢুকতে দিলেন না। আর পুরোটাই তিনি পুলিশি রোয়াবেই বোঝালেন আমাদের। অথচ ভেতরে আমাদেরই ছবি চলছে! সেই কথা বোঝানোর চেষ্টা করেও লাভ হলো না। আসলে আমরা দর্শকদের সঙ্গে একটু কথা বলতে বাইরে গিয়েছিলাম।’

চটেছেন গেটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির প্রতি। বলেন, ‘তিনি ওই কাজের উপযুক্ত কিনা জানি না। কিন্তু তিনি যে অতি অভদ্র তা দেখতেই পেলাম’।

তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেনি হল কর্তৃপক্ষ। ‘বিনিসুতোয়’ পরিচালনা করেছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। এতে আরও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা