বিনোদন

শাকিব খানের নায়িকা পূজা চেরী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন ‘পোড়ামন ২’ খ্যাত অভিনেত্রী পূজা চেরীর সঙ্গে।

দুজন প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াবেন এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’তে। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে ঢালিউড পাড়ায়।

বিষয়টি নিয়ে সিনেমাটির পরিচালক এস এ হক অলিকের সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে সিনেমাটি নিয়ে শাকিব খান ও পূজা চেরীর সঙ্গে আমাদের কথা হয়েছে।

তবে সেটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দুজন চুক্তি স্বাক্ষর করলেই বিষয়টিকে আমরা চূড়ান্ত হিসেবে ধরব। আর তখনই আনুষ্ঠনিকভাবে ঘোষণাটি জানাতে চাই।’

অলিক আরও বলেন, ‘চুক্তি হয়ে গেলে মহরত অনুষ্ঠান করে সবাইকে বিষয়টি জানানোর ইচ্ছা আমাদের। চুক্তি না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কিছুই চূড়ান্ত নয়।’

পরিচালক অলিক আরও জানিয়েছেন, যথা সময়ে সবার সঙ্গে চুক্তি হয়ে গেলে সেপ্টেম্বরের ১০-১২ তারিখ থেকে জামালপুরে সিনেমাটির শুটিং শুরু হবে। সেখানে একটানা চলবে শুটিং। এটিই হবে শাকিব খানের প্রথম অনুদানের সিনেমা।

শাকিব-পূজা ছাড়াও সিনেমাটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বরেণ্য অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু। সিনেমাটির গান করবেন কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদের মতো তারকারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা