বিনোদন

সামিরার আরেক বিয়ে, এবারও স্টার

ঢাকাই সিনেমার স্বপ্নের নায়ক প্রয়াত সালমান শাহের স্ত্রী সামিরা আবারো বিয়ে করেছেন। সামিরার তৃতীয় স্বামীও স্টার। তিনি এবার বিয়ে করলেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদকে।

সামিরার দ্বিতীয় স্বামী (সাবেক) মোশতাক ওয়াইজকো শনিবার (১৪ আগস্ট) রাতে এই খবর নিশ্চিত করেছেন।

মোশতাক ওয়াইজকো বলেন, সামিরা ১০ দিন আগে বিয়ে করেছে৷ আমি সব সময় সামিরার সঙ্গে ছিলাম, বন্ধু হয়ে ভবিষ্যতেও পাশে থাকবো৷ এ বিচ্ছেদে আমাদের এক পুত্র ও দুই কন্যার ওপর কোন প্রভাব পড়বে না৷

তিনি আরও বলেন, গত ১৫ জুলাই ইশতিয়াক ও সামিরার পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। সামিরা এখন তার স্বামীর বাসায় থাকেন। তিন সন্তান সামিরার সঙ্গেই আছে। সন্তানরা প্রতি শুক্রবার বাবার বাসায় আসে৷

এ বিষয়ে সামিরা বলেন, সালমান শাহের স্ত্রী হিসেবে পরিচয়ের বাইরে আমি সাধারণ মানুষ, নারী৷ অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে৷ আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নায়ক সালমান শাহের মৃত্যুর পর মোশতাককে বিয়ে করেন সামিরা। তিনি সালমানের বন্ধু ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা