বিনোদন

পরীমনিকে নিয়ে চার প্রশ্ন

নিজস্ব প্রতিবেদন: র‌্যাবের হাতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হয়েছেন নায়িকা পরীমনি। দুই দফায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় পরীমনির পক্ষে দাঁড়িয়েছেন শোবিজ অঙ্গনের অনেকে। বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ, চিত্রনায়ক শাকিব খান, কণ্ঠশিল্পী আসিফও তার পাশে দাঁড়িয়েছেন। তারা পরীমনির মুক্তির দাবি তুলেছেন।

এবার পরীমনির পক্ষ নিলেন সংগীতশিল্পী কোনাল। ফেসবুকে এক পোস্টে এই সংগীতশিল্পী কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। যদিও তিনি শুরু থেকেই পরীমনির পক্ষে অবস্থান নিয়েছেন। কোনালের সেই পোস্ট হুবহু তুলে ধরা হলো:

খবর পড়ছিলাম বসে বসে। হঠাৎ মনে পরে গেলো গত বছরের সেই ঘটনার কথা। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে ঘিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো যখন মাদক মামলায় দীপিকা পাড়ুকোনকে তলব করলেন (বলা হয় মাদক সংশ্লিষ্ট একটি হোয়াটস্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা), দীপিকা তখন ছিলেন মুম্বাইয়ের বাইরে, শুটিংয়ে ব্যস্ত। তাই তিনি পরদিন চার্টার্ড বিমানে করে ফিরলেন মুম্বাই (তাকে সম্মান সূচক সেই সময় এবং স্পেস দেয়া হয়েছিল এবং সেই সময়টুকু দীপিকা কাজে লাগিয়েছিলেন তার আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে)। পুলিশের মনে হলো এই ঘটনাকে কেন্দ্র করে দীপিকার বাসায় এবং থানার সামনে হতে পারে হট্টগোল, দীপিকাকে হেয় করতে পারে জনগণ, তার সম্মানহানি হতে পারে, পরতে হতে পারে বাড়তি ঝামেলায়। তাই তখন দাদার (Dadar, Mumbai) পুলিশ স্টেশন থেকে একটা টিম মোতায়েন করা হলো দীপিকার বাড়ির সামনে। তাকে পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান দিয়েই জিজ্ঞাসাবাদ করা হলো। দীপিকা ওই মামলার সঙ্গে আদৌ জড়িত কি না, বা কতটুকু জড়িত, তা জানবার আগ পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান তাকে দেওয়া হয়েছিল। এটা একজন সাধারণ নাগরিকেরই প্রাপ্য; সেখানে দীপিকা তাদের দেশের সম্পদ!

মনে প্রশ্ন জাগে
১. আইনশৃঙ্খলা বাহিনী যদি পরীমনিকে ডাকত, সে কি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেত না থানায়? এদিকে পরীমনির ১০৫ বছরের বৃদ্ধ নানা আদালত প্রাঙ্গণে ছুটে গিয়েছিলেন এই কঠিন সময়েও! অথচ তাকে দেখা করতেই দেয়া হয়নি পরীর সঙ্গে। টেনে হেঁচড়ে পরীকে জাকড়ে ধরে নেয়া হচ্ছে, আনা হচ্ছে, যেন তিনি দেশ ও জাতির বিশাল কোনো ক্ষতি করে ফেলেছেন!!

২. পরীর পার্সোনাল ভিডিও জনসম্মুখে এসেছে। কীভাবে আসল? যে ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও প্রকাশ করা হলো, সেই চ্যানেল মালিক কী করে পেল এই ভিডিও? তার মানে শুধু এই ভিডিও নয়, আরও কিছু পৌঁছেছে তার কাছে! উদ্দেশ্যপ্রণোদিত এই ঘৃণিত কাজ কারা করছে? জানতে পারব কি কোনোদিন?

৩. আমার পরিবার রাজনৈতিক ও সাংগঠনিক পরিবার। জন্মের পর থেকেই দেখছি সংগঠন বা সমিতি, কীভাবে তাদের সদস্যদের পাশে দাঁড়ায়, সদস্যদের জন্য সংঘবদ্ধ থাকেন। অথচ চলচিত্রের সেই সমিতি পরীর সদস্যপদই সাময়িক স্থগিত করে দিলো। তা হয়তো তাঁদের সংবিধান অনুযায়ী যা আছে করুক। কিন্তু তাঁদের সংবিধানে কি নেই যে, একজন শিল্পীর মন্দ যেমন দেখব, ভালোটাও দেখতে হবে!? পরীর কোনো অসুবিধা হচ্ছে কি না, ওর সঙ্গে কোনো অবিচার হচ্ছে কি না, পরী ঠিক মতো আইনের সহযোগিতা পাচ্ছে কি না, এটা দেখাও কি সমিতি বা সংগঠনের বিধানে নেই? তাহলে কেন, এবং কাদের স্বার্থে এই সমিতি/সংগঠন!?

৪. তালি এক হাতেই বেজেছে এতদিন? তবে তো সেটা বিশ্ব রেকর্ড! পরীর দিকে আঙুল উঁচানো এত এত খারাপ কাজ, সেগুলো সে একা করেছে? একা করলে তো আর কথাই নেই। নিজের ক্ষতি নিজে করছে, অন্যকে ডিসটার্ব করেনি! কিন্তু তালি তো আসলে এক হাতে বাজে না! সেই তালির আরেক হাত কোথায়? তালির এই হাতগুলো কারা?! কেন তাদের নাম গোপন রাখা হচ্ছে? মান-সম্মানের স্বার্থে? তাহলে পরীর যে মান-সম্মান বিকি–কিনি হয়ে গেলো, সেটার কি হবে?
প্রশ্নগুলো রয়ে গেল… উত্তর?

আমি এই দেশের একজন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শিল্পী হয়ে, তার সহকর্মী হয়ে, একজন নারী হয়ে, এ দেশের একজন নাগরিক হয়ে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাতে চাই, বাবা-মা হারা পরী যেন ন্যায়বিচার পায়। তাকে আলাদা করে সহযোগিতা করতে হবে না। তার প্রাপ্যটুকু যেন নিরপেক্ষভাবে তাকে দেওয়া হয়। আমার দেশের বিচার বিভাগের ওপর আমি আশাবাদী। এটুকু হতেই চাই। এটুকু হতেই হবে!

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা