সারাদেশ

বড়লেখায় চার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. আছকর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বড়লেখা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মো. আছকর আলী বড়লেখা উপজেলার সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, আছকর আলীর বিরুদ্ধে চারটি মামলার পৃথকভাবে ১ বছর, ১ বছর, ১ বছর ও ৬ মাসসহ মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। পাশাপাশি চার মামলায় সর্বমোট ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত তিনি।

দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বড়লেখা থানা পুলিশ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

পীরগঞ্জে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় পথে বসার শঙ্কায় ২০০ পরিবার

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে পরিবেশ অ...

বড়লেখায় চার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসে...

ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত...

বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণায় স্বাগত মিছিল

বরগুনা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় বর...

নামাজের পরামর্শতে ক্ষুব্ধ নাতি-জামাই ভাঙলো নানাশ্বশুরের লাঠি

বরগুনা সদর উপজেলায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা