বিনোদন

স্টান্টম্যানের সহযোগিতা নেন না তারা!

বিনোদন ডেস্ক : সিনেমার স্টানম্যানের সহযোগিতা নেয়ার বিষয়টি নতুন কিছু নয়। সাধারণত নায়ক-নায়িকার পরিবর্তে অ্যাকশনসহ নানা লোমহর্ষক শর্টগুলো স্টানম্যানরা করে থাকেন। যা দেখে বিমোহিত হন দর্শক। তবে মূল নায়ক-নায়িকার পরিবর্তে অন্য কেউ করলেও বলিউডের অ্যাকশন সিনেমায় অনেক নামি তারকা নিজেরাই স্টানে অভিনয় করেন। শাহরুখ খান থেকে নায়িকা ক্যাটরিনা কাইফও আছেন এ তালিকায়।

অক্ষয়

বলিউডের খিলাড়ি নায়ক হিসেবে খ্যাত অক্ষয় কুমার এত নামী নায়ক হওয়া সত্ত্বেও সিনেমার ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে সাধারণত কোনও স্টান্ট অভিনেতার সাহায্য নেন না। এমনকি বিমান থেকে হট এয়ার বেলুনে লাফ দিতেও তিনি স্টান্টের সাহায্য ছাড়াই নিজে লাফ দিয়েছিলেন।

টাইগার

হালের অ্যাকশন হিরো টাইগার শ্রফও সিনেমার ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেই অভিনয় করেন। ‘ফ্লায়িং জাট’, ‘হিরোপন্তি’ ও ‘বাঘি’ সিনেমার সব স্টান্ট দৃশ্য তিনি নিজেই করেছেন।

হৃতিক

এখনও দুর্দান্ত বডি ধরে রাখা হৃতিক রোশনও স্টান্টদের সাহায্য নেন না। বলিউডের অন্যতম ‘ব্যাং ব্যাং’ সিনেমায় সব ঝুঁকিপূর্ণ দৃশ্যে তিনি নিজেই অভিনয় করেছেন।

শাহরুখ

কিং খানও সাধারণত ভয়ংকর দৃশ্যে স্টান্ট এড়িয়ে চলতে পছন্দ করেন। তবে ‘দিওয়ালি’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘রইস’-এর দারুণ সব অ্যাকশন দৃশ্যে লম্ফঝম্ফ সব একাই করেছেন।

ক্যাটরিনা

বলিউডের ফিটেস্ট নায়িকা খ্যাত ক্যাটরিনা কাইফ স্টান্টদৃশ্যেও সেরা। তার ভক্তরা শুনলে অবাক হবে যে ‘এক থা টাইগার’, ‘টাইগার আভি জিন্দা হে’, ‘ধুম থ্রি’র মতো ধুন্ধুমার অ্যাকশন সিনেমায় তিনি নিজেই সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। কোনও স্টান্ট অভিনেতার সাহায্য নেননি।

প্রিয়াংকা

হলিউডের ‘কোয়ান্টিকো’ করা অভিনেত্রী তিনি। স্টান্টদৃশ্যে যান কী করে! ‘ম্যারি কম’ ও ‘কোয়ানটিকো’র জন্য নিয়েছিলেন হাড়ভাঙা ট্রেনিং। অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে তাই ভাবতে হয়নি পরিচালকদের।

সোনাক্ষি

‘দাবাং’-খ্যাত অভিনেত্রী সোনাক্ষি সিনহা দাবাংয়ের মতোই স্টান্ট পারফরমার। ‘ফোর্স ২’ ও ‘আকিরা’ সিনেমার সব স্টান্ট তিনি নিজেই করেছেন।

দীপিকা

বলিউডের ছিমছাম দীপিকাও কম সাহসী না। ‘চাদনি চক টু চায়না’ সিনেমায় তরবারি যুদ্ধে তিনি কোনও স্টান্ট-উইম্যানের সাহায্য নেননি। ‘বাজিরাও মাস্তানি’র অ্যাকশন দৃশ্যগুলোর জন্যেও মাসভর নিয়েছিলেন প্রশিক্ষণ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা