বিনোদন
মানহানির মামলায়  

কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক: কঙ্গনার বিরুদ্ধে জাভেদ আখতার মানহানির মামলার করেছিলেন। সে মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে সমন জারি করা হয়েছিলো। কিন্তু তিনি হাজির না হওয়ায় কঙ্গনা রনৌতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

এএনআইকে কঙ্গনার আইনজীবী জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। আগামী ২৬ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরই বলিউডের স্বজনতোষণ নিয়ে সরব হন কঙ্গনা। করণ জোহর, আলিয়া ভাটদের পাশাপাশি জাভেদ আখতারের নাম নিয়েও মন্তব্য করেছিলেন তিনি।

হৃতিক রোশনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন নাকি জাভেদ তাকে বাড়িতে ডেকে হুমকি দিয়েছিলেন। এমন অভিযোগও করেছিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তার সেই বক্তব্য। তার জেরেই কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার।

গত শনিবার কঙ্গনা-ইস্যুতে হৃতিক রোশনের বয়ান রেকর্ড করে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল ‘কৃষ থ্রি’। সেই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন হৃতিক ও কঙ্গনা। তারপর থেকেই দুজনের সম্পর্কের গুঞ্জন শোনা যায়।

কঙ্গনার অভিযোগ ছিল, মিথ্যা কথা বলে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন হৃতিক। তখন তিনি সুজানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। কঙ্গনা সেই সময় দাবি করেছিলেন, হৃতিকই নাকি মেইল পাঠাতেন তাকে।

২০১৬ সালে কঙ্গনার বিরুদ্ধে সাইবার সেলের দ্বারস্থ হন বলিউড তারকা। পরে সেই মামলা ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটে স্থানান্তরিত করা হয়।

শনিবার ক্রাইম ব্রাঞ্চের অফিসে গিয়ে প্রায় চার ঘণ্টা ধরে নিজের বক্তব্য রাখেন বলিউড তারকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা