বিনোদন

দেড় বছর পর ছবির শ্যুটে শুভশ্রী

বিনোদন ডেস্ক : শুরু হলো পরিচালক বাবা যাদবের বন্ধ হয়ে যাওয়া একটি ছবির শ্যুট। এখনও নাম না হওয়া এই ছবির কাজ শুরু হয়েছিলো ২০১৯ সালের ডিসেম্বর মাসে। মুখ্য ভূমিকায় অঙ্কুশ হাজরা এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির কাজ অনেকটা এগোনোর পর করোনার কারণে এবং শুভশ্রীর মাতৃত্বের কারণে শ্যুট বন্ধ হয়ে যায়।

টলিপাড়া সচল হতেই ছবির কাজ শুরু। শুভশ্রীও আবার ছবি করার জন্য তৈরি। দেড় বছর পর শুরু হলো সুরিন্দর ফিল্মস-এর এই ছবির নির্মাণ। আবার কাজে ফিরতে পেরে ছবির নায়ক-নায়িকা খুবই খুশি। নেটমাধ্যম তাদের পোস্টে সেই খুশির চিহ্ন ফুটে উঠেছে।



অঙ্কুশ-শুভশ্রী জুটির জনপ্রিয় ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’। এরপর ছয় বছর তারা একসঙ্গে কাজ করেননি বড় পর্দায়। বছর দেড়েক আগে বাবা যাদবের নতুন ছবির প্রথম পোস্টার সবাইকে চমকে দেয়।

শ্যুট চলাকালীন নেটমাধ্যমে একটি ভিডিও দেন অঙ্কুশ। সেখানে নানা মজার ভঙ্গিতে দেখা যায় শুভশ্রী, অঙ্কুশ ও পরিচালক বাবা যাদবকে। অঙ্কুশ লিখেছিলেন, ‘সবাইকে ভূতে ধরেছে!’ শুভশ্রী সঙ্গে সঙ্গে লেখেন, ‘স্পেশালি তোমাকে।’ ছবিটির বিষয় ‘সুপার ন্যাচারাল থ্রিলার’ বলেই এই সব মজা। অবশ্য এই আনন্দ-মজা স্থায়ী হয়নি। বিশ্বব্যাপী অতিমারি নেমে আসে। ২০২০ সালের মার্চে কাজ বন্ধ হয়ে যায়। তখন শুভশ্রী সন্তানসম্ভবা। রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সন্তান ইউভানের বয়স এখন এক বছর হতে চলল। নেটমাধ্যমের দৌলতে সে ইতিমধ্যেই খুদে তারকা। ছবির বাকি কাজ শুরু হল অবশেষে। স্বাভাবিক ভাবেই ইউনিটের সকলেই খুশি।

ছবির সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এক সময় শোনা গিয়েছিল, ছবিতে একটু অন্য রকম চরিত্রে অভিনয় করবেন সুব্রত দত্ত। তিনি কি আছেন এই ছবিতে? সব রহস্যের সমাধান হবে অচিরেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা