বিনোদন

আমব্রিনের ফেসবুক হ্যাকড!

বিনোদন ডেস্ক : গত ৩১ জুলাই ফেসবুক পোস্টে নিজ সন্তান ও জীবনযাপনের বিশেষ স্মৃতি তুলে ধরেছিলেন মডেল ও উপস্থাপিকা আমব্রিনা সারজিন আমব্রিন। সেখানে তিনি তার হিজাব ব্যবহার ও মিডিয়া ত্যাগ করার কথাও উল্লেখ করেন।

আর এর পরপরই হ্যাক করা হয় ফেসবুকে থাকা তার প্রোফাইল ও ব্যবসায়িক পেজ। তবে আপাতত সেটার নিয়ন্ত্রণ তার কাছেই বলে জানালেন এই মডেল।

এক স্ট্যাটাসে আমব্রিন বলেন, ‘আমি হিজাব পরছি কেন- এই পোস্ট দেয়ার পরদিন (১ আগস্ট) আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়। কিছু কথা বলে রাখা ভালো, আমি ফেসবুকে রেগুলার নই। সচরাচর ব্যক্তিগত জীবনও শেয়ার করি না। আবার লাইক, কমেন্টের সংখ্যাও আমার কাছে প্রাধান্য পায় না। আমার কিছু কাছের মানুষ ফেসবুকে আছে বলেই এখানে যুক্ত থাকি।’

তিনি আরও বলেন, ‘গত তিন বছর ধরে আমি মিডিয়ায় অনুপস্থিত। তাই আমার জীবনের দুটি পয়েন্ট (সন্তান ও ইসলামিক জীবন যাপন) সেদিন শেয়ার করেছিলাম। আমি জানি না, হ্যাকার কেন আমার প্রোফাইল হ্যাক করতে এসেছে! তবে তারা আমার জীবন ও বিজনেস পেজ অতিষ্ঠ করে তোলার চেষ্টা করেছিল।’

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন আমব্রিন। ওই আয়োজনে সেরা দশে ছিলেন তিনি। এরপর নাটক, বিজ্ঞাপন আর উপস্থাপনায় সবার নজর কাড়েন তিনি। বিশেষ করে সঞ্চালনায় নিজের আলাদা জায়গা তৈরি করে নেন।

২০১৭ সালের ৪ নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন আমব্রিন। ২০১৮ সালের ২৩ জুন কন্যাসন্তান তাহজিব আমায়া চৌধুরীর মা হন এই মডেল।

চলতি বছরের ৩১ জুলাই আমব্রিন জানান, কেন তিনি মিডিয়া থেকে দূরে আছেন? সেদিন জানিয়েছিলেন, সন্তান আমায়া চৌধুরীর জন্যই তার এই জীবনাচরণে পরিবর্তন।

বিস্তারিত প্রসঙ্গে তিনি লিখেছিলেন, ‘আমার মেয়ের বয়স যখন মাত্র একদিন, তখন ও জীবন নিয়ে লড়ছিল। তখন আমি আল্লাহর কাছে আবেদন করি, যেন আমার মেয়েকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দেন। আল্লাহর কাছে আমি তার জীবন চেয়েছিলাম; এর প্রেক্ষিতে আমি মিডিয়া ও আমার কাজ ছেড়ে দিতে চেয়েছি। পাশাপাশি শপথ করেছিলাম, হিজাব পরার ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার। আমি এখন মেয়ের দিকে তাকালে সে কথাই মনে পড়ে। আমার নতুন এ জীবনে সত্যিই ভালো আছি।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা