বিনোদন

পরীকাণ্ডে মান্নার বক্তব্য ভাইরাল

বিনোদন রিপোর্ট : মাদকসহ আটক ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি নানা মামলায় ফেঁসে গেছেন। বর্তমানে ৪ দিনের রিমান্ডে তিনি। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার সদস্যপদ স্থগিত করেছে। একাধিক শিল্পী ইঙ্গিতে বা সরাসরি দুষছেন পরীকে। আর বেশিরভাগ সহকর্মীদের মধ্যে নেমেছে আশ্চর্য নীরবতা! সব মিলিয়ে জীবনের চরম দুঃসময়ে আছেন এই চিত্রনায়িকা।

ঠিক এমন সময়ে ভাইরাল হয়েছে প্রয়াত নায়ক মান্নার একটি বক্তব্য। জীবদ্দশায় একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। অপি করিমের সঞ্চালনায় ‌‘আমার আমি’ নামের সে আয়োজনে তিনি কথা বলেছেন ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে।

সেখানে তিনি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বেশ কিছু কথা বলেছেন। মান্না বলেছিলেন, ‘পৃথিবীর কোনো জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ; এর মতো স্বার্থপর কোনো জগৎ আর নেই। এখানে আমরা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি। সিনেমা পরিবারের কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আমরা সবাই এক পরিবার; না, মিথ্যে। সবাই আলাদা।’

বন্ধু প্রসঙ্গে মান্না আরও বলেন, ‘আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মোসলেম ভাই। তিনি আমার পরিবারের সদস্য। যিনি আমার সুখের সময়ও পাশে ছিলেন, দুঃখের সময়ও পাশে ছিলেন।’

ঢাকাই সিনেমার ইতিহাসে অন্যতম সফল নায়ক মান্না। তার আসল নাম আসলাম তালুকদার। ২৪ বছরের ক্যারিয়ারে তিনি তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন। উপহার দিয়েছিলেন ‘দাঙ্গা’, ‘কাসেম মালার প্রেম’, ‘আম্মাজান’, ‘কষ্ট’, ‘বীর সৈনিক’, ‘কাবুলিওয়ালা’র মতো সফল সিনেমা। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন মান্না। তবে এখনো দর্শকরা তাকে নিয়মিত স্মরণ করেন, তার অভিনীত সিনেমাগুলো নিয়ে চর্চা করেন।

এদিকে গতকাল (৭ আগস্ট) সংবাদ সম্মেলন করে পরীর শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত করা হয়। এরপর নেতাদের বিভিন্ন নেতিবাচক বক্তব্যেও পরীর প্রতি তাদের বিদ্বেষ উঠে আসে। অঞ্জনা বলেন, ‘আমাদের সবারই সতর্ক হয়ে চলা উচিত। শুধু পরীমনি কেন, আমাদের পৃথিবীতে যে অস্থিরতা চলছে, সেখানে সন্ধ্যার পর একটি মেয়ের একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক। পরীমনি আমাদের মহিলা সদস্য। সে তো জানে, সে তো বাচ্চা না। সে সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে।’

সংবাদ সম্মেলন শেষে জায়েদ খান পরামর্শ দিয়ে সাংবাদিকদের বলেন, ‘আপনি যদি আপনার পাশে কাউকে না পান, তাহলে বুঝতে হবে এটা আপনার ব্যর্থতা। তার মানে আপনি কর্মজীবনে ভালো বন্ধু বানাতে পারেননি। কারও প্রতি আপনার ভালোবাসা ছিলো না। চলচ্চিত্রে বন্ধু হয় না- এটা ভুল কথা। সিনেমাতেই আপনার বন্ধু, ভাই তৈরি করতে হবে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা