বিনোদন

পরীমণি সিনেমায় প্রেক্ষাগৃহ ছিলো ফাঁকা!

বিনোদন ডেস্ক: তখনো পরীমণির কোনো সিনেমা মুক্তি পায়নি। সালটা ২০১৫ সালের। অথচ ওই সময়েই তার হাতে ২৩টি সিনেমার কাজ! রাতারাতি ঢালিউড ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেন তিনি।

প্রথম সিনেমা মুক্তির আগেই কোনো নায়িকার হাতে দুই ডজন সিনেমা আসার ঘটনা ইতিহাসে বিরল।

পরীমণি অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। শাহ আলম মণ্ডল পরিচালিত ওই সিনেমায় জায়েদ খান ও আনিসুর রহমান মিলনের সঙ্গে অভিনয় করেন তিনি। মুক্তির পর সিনেমাটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে।

কিন্তু তাতে কী, পরীর হাতে যেন বৃষ্টিধারার মতো সিনেমার প্রস্তাব আসতে থাকে।

এ পর্যন্ত প্রায় ৩০টি সিনেমায় কাজ করেছেন পরী। এর মধ্যে কোনো সিনেমাই ব্যবসায়িক সাফল্য পায়নি। কেবল কয়েকটি সিনেমা আলোচনার টেবিলে ছিল। এগুলো হলো ‘স্বপ্নজাল’ ‘অন্তর জ্বালা’ ‘আরো ভালোবাসব তোমায়’‘রক্ত’ ও ‘বিশ্বসুন্দরী’। সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে সিনেমাগুলো নিয়ে চর্চা হলেও প্রেক্ষাগৃহ ছিল ফাঁকা। এসবের কারণে পরীকে বলা হয়ে থাকে ‘ফ্লপের রানি’।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা