বিনোদন

শিল্পী সমিতিতে থাকছে না পরীমনি!

বিনোদন ডেস্ক : মাদকসহ র‌্যাবের হাতে আটক ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনির সদস্যপদ স্থগিত করতে পারে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বুধবার (৪ আগস্ট) র‌্যাবের হাতে আটক হওয়ার পর থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে সমিতি। এবিষয়ে শুক্রবার (৬ আগস্ট) সংগঠনটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করবে বলে জানা গেছে।

সেখানে একজন আইনজীবীকে নিয়ে সংগঠনের নেতারা সমিতির অবস্থান পরিষ্কার ও পরবর্তী পদক্ষেপ বিষয়ে ব্যাখ্যা করবেন। আর সে সময়ই আসতে পারে পরীর সদস্যপদ স্থগিতের ঘোষণা।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা দু’একেই সংবাদ সম্মেলন করব। এটি কালও হতে পারে বা পরশু। র‌্যাব সদর দফতর থেকে হয়তো আজকে একটা সংবাদ সম্মেলন হবে; এরপরই বিষয়টি আরও স্পষ্ট হবে। তখনই আমরা আমাদের পদক্ষেপগুলো তুলে ধরব।’

জানা গেছে, আটক পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে র‌্যাব। আর যদি মামলা হয়ে যায়, সেক্ষেত্রে এই নায়িকার সদস্য পদটি সাময়িকভাবে স্থগিত করে দেবে শিল্পী সমিতি।

সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, সমিতির কোনও সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনও কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। সেক্ষেত্রে মাদকসহ পরীমণির এ আটকের পর র‌্যাবের মামলা হলে স্থগিতাদেশের মধ্যে পড়বেন পরী। তবে আদালতে পরী নির্দোষ প্রমাণিত হলে সেক্ষেত্রে আবার সদস্য পদ ফিরে পাবেন। আর দোষী সাব্যস্ত হলে আজীবনের জন্য সমিতির সদস্যপদ হারাবেন।

উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করা হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা