বিনোদন

আবারও প্রেমে পড়েছেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক : টালিউডের অন্যতম সেরা গ্লামার শ্রাবন্তী চ্যাটার্জি। তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় বিয়ে ভাঙা এবং নতুন প্রেম নিয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যম দীর্ঘদিন ধরেই সরগরম। রোশান সিংয়ের সঙ্গে গত বছরই সম্পর্ক ছেদ করেছেন তিনি। তবে এখনো তাদের বিচ্ছেদ আইনিভাবে কার্যকর হয়নি বলে শোনা যায়।

এরই ফাঁকে এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন শ্রাবন্তী। কিছুদিন আগে নিজের বাড়িতেই ওই প্রেমিকের বার্থডে পার্টি করেছিলেন অভিনেত্রী। সেটা নিয়েও আলোচনা-সমালোচনা কম হয়নি।

এবার নিজের চেয়ে পাঁচ বছরের ছোট এক যুবকের প্রেমে মজলেন শ্রাবন্তী। তার নাম বনি সেনগুপ্ত। তিনিও টালিউডের অভিনেতা। যদিও বনি ও কৌশানি মুখার্জির প্রেম নিয়ে জানে না এমন বিনোদন প্রেমী খুব কমই আছে। তাহলে কি কৌশানিকে ছেড়ে শ্রাবন্তীকে বেছে নিলেন এ তরুণ?

তবে বিষয়টি কিন্তু সেরকম নয়। একটি সিনেমাতে এমন চরিত্রে হাজির হয়েছেন শ্রাবন্তী ও বনি। সিনেমার নাম ‘আজব প্রেমের গল্প’। এখানে শ্রাবন্তী অভিনয় করেছেন ৩৩ বছর বয়সী এক নারীর চরিত্রে। আর বনি আছেন ২৮ বছরের যুবকের ভূমিকায়। বয়সের বাধা টপকে তাদের প্রেমে পড়ার গল্প নিয়েই সিনেমাটি।

মজার ব্যাপার হলো, সিনেমায় যেমন বনির চেয়ে শ্রাবন্তী পাঁচ বছরের বড়, তেমনি বাস্তব জীবনেও তাদের মধ্যে ব্যবধান ৫ বছরের। ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেছিলেন শ্রাবন্তী, আর বনির জন্ম ১৯৯০ সালে।

জানা গেছে, গত জুলাই মাসে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘আজব প্রেমের গল্প’ সিনেমাটি। এবার এটি দেখানো হবে টেলিভিশনে। আগামী ২২ আগস্ট জি বাংলা সিনেমায় স্থানীয় সময় ৬টায় প্রচারিত হবে সিনেমাটি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা