বিনোদন

সনু নিগমের মাসিক আয় দুই কোটি

বিনোদন ডেস্ক : সনু নিগম। বলিউডের অন্যতম সফল কণ্ঠশিল্পী। মাত্র চার বছর বয়সে সংগীতচর্চা শুরু করেছিলেন তিনি। তবে পেশাদার সংগীত জীবন শুরু হয় ১৯৯৩ সালে। ‘আজা মেরি জান’ সিনেমার ‘ও আসমান ওয়ালে’ ছিল তার প্রথম প্লেব্যাক।

এরপর ধীরে ধীরে সনু হয়ে ওঠেন বলিউডের প্রথম সারির গায়ক। হিন্দির পাশাপাশি তিনি বাংলা, তেলেগু, তামিল, মারাঠি, নেপালি, মালায়লাম, তুলু, গুজরাটি, কন্নড় নানান ভাষায় গান করেছেন। বিখ্যাত মোহাম্মদ রফির মতো গান করেন বিধায় তাকে বলা হয় ‘মডার্ন রফি’।

সনু নিগম তার লম্বা ক্যারিয়ারে বহু নন্দিত গান গেয়েছেন। ছুঁয়েছেন সাফল্যের সর্বোচ্চ আকাশ। যার ফলে খ্যাতি আর অর্থ দুই হাতে কামিয়েছেন এ গায়ক। ভারতীয় একটি সংবাদমাধ্যমের মতে, সনুর বর্তমান সম্পদের পরিমাণ প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা!

একাধিক ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, ২০২১ সাল নাগাদ সনু নিগম ৫০ মিলিয়ন ডলারের মালিক। যা বাংলাদেশি মুদ্রায় ৪২৩ কোটি টাকারও বেশি!

গানের পাশাপাশি সনুর কিছু ব্যবসাও রয়েছে। সব মিলিয়ে বর্তমানে তিনি প্রতি মাসে দুই কোটি রুপি আয় করেন বলে জানা যায়। অতীতে ফরিদাবাদে বসবাস করলেও পরিবার নিয়ে তিনি অনেক দিন ধরেই মুম্বাইতে বিলাসবহুলে একটি বাংলোতে থাকেন।

সনু নিগমের গাওয়া উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- ‘বোলে চুড়িয়া’, ‘আভি মুঝমে কাহি’, ‘মেরে হাত মে’, ‘কাল হো না হো’, ‘অ্যায়সা দিওয়ানা’, ‘সাব কুছ ভুলা দিয়া’, ‘তুমসে মিলকে দিলকা’, ‘হার এক ফ্রেন্ড’, ‘সান্দেসে আতে হে’, ‘তুঝকো হি দুলহান বানাউঙ্গা’, ‘আঁখিও সে গোলি মারে’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘দিল নে ইয়ে কাহা হে দিল সে’ ইত্যাদি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা