বিনোদন

উপভোগ করাই জীবন : পরীমণি

বিনোদন ডেস্ক: স্বাভাবিক জীবনে ফিরেছেন ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। ট্রমা কাটিয়ে উঠেছেন এ অভিনেত্রী। ১০ আগস্ট থেকে ‘প্রীতিলতা’সিনেমার চিত্রায়নে অংশ নেয়ার মাধ্যমে আবারো দাঁড়াতে যাচ্ছেন লাইট-ক্যামেরার সামনে।

এরই মধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও সরব হয়েছেন এ সুন্দরী। শেয়ার করেছেন দুবাই ভ্রমণের কিছু ছবি। বৃহস্পতিবার (২৯ জুলাই) একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। ‘জীবন’ নিয়ে তার উপলব্ধি তুলে ধরেছেন এ নায়িকা।

স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, ‘জীবন হলো আইসক্রিমের মতো! কামড়ে খাওয়ার তাড়া থাকতে নেই। এতে স্বাদ অনুভব হয় না। শুধু খাওয়াটাই হয়। স্বাদ পেতে হলে চেটেই খাও। তোমার ঠোঁট, জিভ, দাঁত, গলা, চিবুক আর তোমার পাকস্থলিকে টের পেতে দাও এর হিম! জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাদ ধরে! তাই তাকেও এর কান্না, দুঃখ, হতাশা, আনন্দ, বেদনা, ভালোবাসা সবটাই দিও।’

এর আগে দুবাই ভ্রমণের ছবি শেয়ার করে নিন্দুকের উদ্দেশ্যে ভালোবাসা দিয়েছেন পরীমনি। শেয়ার করা ছবিতে বিলাসবহুল বোটে দেখা গেছে পরীমনিকে। গত এপ্রিলে দুবাই ভ্রমণে গিয়েছিলেন তিনি।

এদিকে, রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। সম্প্রতি এ সিনেমার ফার্স্টলুক প্রকাশ হয়েছে। পোস্টারে ‘প্রীতিলতা’ রূপে দেখা গেছে পরীমনিকে। ব্রিটিশ বিরোধী বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানি।

ফার্স্টলুক শুটের পর পরী বলেছিলেন, ‘সত্যিই খুব শান্তি লাগছে। নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলাম না। শুটের আগে কিছুটা টেনশনে ছিলাম। আমি একজন কিংবদন্তি বিপ্লবীকে নিজের মধ্যে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি। এই ফিল বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে প্রীতিলতার আত্মা ভর করেছে।’

পরীমনিকে প্রীতিলতা রূপে সাজিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তিনি বলেন, ‘কাজটির জন্য হাতে সময় কম ছিল। মাত্র দুদিনে ১০০ বছর আগের শাড়ি-ব্লাউজ-গহনা জোগাড় করতে হয়েছে। যেহেতু আমি আমার দেশীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে কাজ করতে পছন্দ করি। গত বছরে বিশিষ্ট ব্যক্তিদের ক্যারেক্টার প্রেজেন্টেশনের কাজ করেছি, সে জন্য কাজটা করতে কিছুটা সহজ হয়েছে। আশা করছি ভালো কিছুই হবে।’

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা