বিনোদন

ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’

বিনোদন ডেস্ক : ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’-এ জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও সারিকা সাবরিন। তাদের সঙ্গে আছেন মাসুম বাশার, বৈদ্যনাথ সাহা রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, এস এইচ সুমন প্রমুখ।

নাটকটি রচনা করেছেন মাসুম শাহরীয়ার, পরিচালনায় দীপু হাজরা। আগামীকাল (২৭ জুলাই) রাত ১১টায় এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।

সমুদ্রের জেলে বিধু আর মালার একমাত্র মেয়ে কিরণ। বাপ বেচে নেই। মালা তার মেয়েকে স্কুলে পড়িয়েছে। কিরণ দেখতে একটু আলাদা। কিরণের সঙ্গে উমন নামের এক ছেলের খুব ভাব। উমন কাজ করে স্থানীয় একটি আড়তে। উমন একদিন এক অদ্ভূত খবর নিয়ে আসে। ঢাকা থেকে কারা যেনো এসেছে কিরণের খোঁজে। তখনই জানা যায় কিরণ মালার মেয়ে নয়। অনেক বছর আগে সমূদের পাড়ে কিরণকে খুঁজে পায় নিঃস্তান জেলে দম্পতি। এত বছর পর কিরণের আসল বাবা মেয়ের খোঁজ পান। কিরণকে সঙ্গে নিতে চান। কিরণ যেতে চায় না। এমন গল্প নিয়েই এগিয়েছে নাটকটি।

রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে কক্সবাজারের শুটকি পল্লীসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা